রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
অনলাইন জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৯

অনলাইন জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৯

সবসময় ডেস্ক ::: সিলেটে অনলাইন জুয়া চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ৯ যুবককে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃতরা হলেন, কোতোয়ালি থানার পশ্চিম কাজীরবাজার এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জীবন আহমদ (৩২), একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৭), সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন কাওকান্দি গ্রামের মৃত আশরাফুল মিয়ার ছেলে জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), পশ্চিম কাজীরবাজারের শাহীন মিয়ার ছেলে সানি (২২), একই এলাকার মুক্তার খাঁনের ছেলে ইমন খাঁন বাদল (২২), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের আব্দুর শহিদের ছেলে আজিজুর রহমান (৪৪), সুনামগঞ্জ সদর থানার নতুন পৈন্দা গ্রামের মৃত রশিদ আলীর ছেলে নমিরুল ইসলাম (৪২), দক্ষিণ সুরমার সদরখলা এলাকার মৃত মনমোহন দেবনাথের ছেলে মধু দেবনাথ (৫৫) ও ময়মনসিংহ জেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মমিনুল (৪৫)।

শুক্রবার (১৯ জুন) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার মোগলটুলা এলাকায় এ অভিযান চালায়। এসময় আটককৃতরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ১০ টাকায় ৮শত টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় অংশ গ্রহণ করিয়ে তারা কমিশন লাভ করে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

এ ঘটনায় র‌্যাব কোতোয়ালি থানায় আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com