শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
নগরীতে আ.লীগের মিছিল, ছাত্রলীগের আরেক নেতা গ্রেফতার অনলাইন জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৯ গোয়াইনঘাটে সাড়ে ২২ লাখ ঘনফুট বালুর নিলাম ২৪ জুন গোলাপগঞ্জে অস্ত্রসহ উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও মাজারে মাদকের আসর বন্ধে নির্দেশনা কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক প্রশস্তকরণে অংশীজন সভা; দ্রুত বাস্তবায়নের দাবি জুড়ীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক শাহজালালের মাজারের দানের ডেগ সিলগালা মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক গ্রেফতার সিলেটে হামে দুই শিশুর প্রাণহানি নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার

জুড়ীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জুড়ীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সবসময় ডেস্ক ::: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহ ও পরকীয়া সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ৩টায় জুড়ী থানার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল (৩৫) গোবিন্দপুর এলাকার বাসিন্দা মিটু রুদ্র পালের স্ত্রী।

অভিযোগ অনুযায়ী, নিজ বসতবাড়ির উঠানের দক্ষিণ পাশে রিতা রুদ্র পালের ওপর অতর্কিত হামলা চালায় তার স্বামী মিটু রুদ্র পাল। হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ বিষয়ে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

জানা যায়, স্হানীয় ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন সহ খবর পেয়ে জুড়ী থানার এসআই (নিঃ) মিয়া নাসির উদ্দীন আহমেদ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে উপজেলার একটি দুর্গম টিলা এলাকা থেকে অভিযুক্তকে অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com