রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান

মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান

সবসময় ডেস্ক :::: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা সামছুল ইসলাম টিটু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

গত ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদল ও মোগলাবাজার থানা শ্রমিকদলের যৌথ উদ্যোগে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বিশাল এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলা শ্রমিকদলের সিনিয়র যুুগ্ম আহবায়ক, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও মোগলাবাজার থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেজু রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী সামছুল ইসলাম টিটু বলেন, শত নির্যাতন করেও আমার আদর্শ ও মনোবল ভেঙে দিতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা। দীর্ঘ লড়াইয়ের পর আজ দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হয়েছেন এবং দেশের মানুষের রায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন- এটাই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা।

আমরা কোনো প্রতিশোধ চাই না, তবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সত্যিকারের ন্যায়বিচার দেখতে চাই। তিনি বলেন, আমরা রাজনিতি করি দেশ-জাতি ও মানুষের কল্যাণে, আগামীতে ও তা অব্যহত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা বাহাদুজ্জামান রাকা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা আজাদ মিয়া, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুরুজ আলী, ছুরাব আলী, আব্দুল খালিক, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তাজুল ইসলাম তাজুল, দাউদপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মোগলাবাজার থানা শ্রমিকদলের সহ সভাপতি আশিক মিয়া, সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ।

উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমদ নামর, দক্ষিণ সুরমা উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক নাহিদ আলম দুলাল, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক মোস্তফা আহমদ রাজা, সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিলাম ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক শাহ লাহিন ওলি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাছির আলী খান, মোগলা বাজার ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি আব্দুর রহিম, আলী আহমদ, মিছবাহ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বারবার কারাবরণ ও নির্মম নির্যাতনের শিকার হয়েও সামছুল ইসলাম টিটু জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে পিছপা না হয়ে

রাজপথে আন্দোলন-সংগ্রামে সাহসীকতার সাথে বিএনপির পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। বক্তার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে দেশ- বিদেশ আগ্রণী ভূমিকা পালন করেছেন বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা সামছুল ইসলাম টিটু। তাঁর এই ত্যাগ আগামীদিনে জাতীয়তাবাদি দল মূল্যায়ন করবে বলে বক্তারা আশাবাদী। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com