রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন; সভাপতি বাবুল ও সম্পাদক আশরাফুল

কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন; সভাপতি বাবুল ও সম্পাদক আশরাফুল

সবসময় ডেস্ক :::উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার টার্গেট ইন্টারন্যাশনাল স্কুলে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিষদের ৫টি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮০ জন ভোটারের মধ্যে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে স্টার লাইনের প্রতিনিধি বাবুল আহমেদ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্পাহানির প্রতিনিধি আব্দুর রফিক বিদ্যা ২৮ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে প্রাণের প্রতিনিধি আশরাফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে আকিজের প্রতিনিধি মিরন সরকার অভি ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলটাইমের প্রতিনিধি লিটন হাসান ২৮ ভোট পান।

কোষাধ্যক্ষ পদে প্রাণের প্রতিনিধি লিটন মিয়া ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাবিলের প্রতিনিধি মোহাম্মদ লিটন ২১ ভোট লাভ করেন।

দপ্তর সম্পাদক পদে প্রাণ সানড্রপের প্রতিনিধি মিনহাজুর রহমান ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপিএলের প্রতিনিধি নাজির আহমদ রানা ২৭ ভোট পান।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাজন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, উপজেলা পরিবেশক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক ইউসুফ আলী মোল্লা এবং কেয়া কসমেটিকসের প্রতিনিধি মাসুদ রানা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ পরিষদের সদস্যদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com