রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
এপেক্স ক্লাব সিলেট’র ৫৮তম পালাবদল সম্পন্ন

এপেক্স ক্লাব সিলেট’র ৫৮তম পালাবদল সম্পন্ন

সবসময় ডেস্ক ::::সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ক্লাবটি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করেছে।

তিনি আরও বলেন, নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমি আশা করি, নতুন কমিটির যোগ্য ও গতিশীল নেতৃত্ব আগামী দিনে এই ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও বেগবান এবং বিস্তৃত হবে। সমাজ গঠনে এবং সিলেটের উন্নয়নে এপেক্স ক্লাব আরও জোরালো ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

রোববার (২১ জুন) সন্ধ্যায় নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলে এপেক্স ক্লাব অব সিলেট-এর ৫৮তম পালাবদল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দেন এবং সিলেটের সার্বিক উন্নয়নে সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করেন।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করনে সদ্য বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান শেখ সাব্বির আহমদ।

দ্বিতীয় পর্বে জেলা-৪ গভর্ণর এপেক্সিয়ান সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে নব অভিষিক্ত সভাপতি সহ ক্লাব বোর্ডের শপথ অনুষ্টান  শেষে এপেক্সিয়ান আহমেদ সুলেমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের এনভিপি এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুম আহমদ, পিএনপি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আসাদুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট একেএম শমিউল আলম, এপেক্সিয়ান আক্তার হুসেন খান, লাইফ মেম্বার এপেক্সিয়ান এম এ হান্নান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সদ্য সাবেক জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর,পিডিজি-৪ এপেক্সিয়ান আহমদ জাকারিয়া,পিডিজি-৪ এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ,জেলা-৪ সচিব এপেক্সিয়ান জুবায়ের আহমদ সোহেল,গ্রীণহিলসের সভাপতি এপেক্সিয়ান এডভোকেট শফিকুল ইসলাম, সুনামগন্জের সভাপতি এপেক্সিয়ান ফয়েজুর রহমান ফয়েজ,হাকালুকি ভিউ এর সভাপতি এপেক্সিয়ান আল আমিন তালুকদার,  অতিত সভাপতি এপেক্সিয়ান এমদাদুর রহমান, এপেক্সিয়ান মো: মুস্তাফিজুর রহমান, এপেক্সিয়ান এস এ শফি, এপেক্সিয়ান কয়েছ আহমদ, সদ্য অতিত সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট সলমান উদ্দিন, এপেক্সিয়ান আশীষ রায়, এপেক্সিয়ান এটিএম ফয়েজ, এপেক্সিয়ান অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এপেক্সিয়ান এটিএম তারেক, এপেক্সিয়ান দিলশাদ মিয়া, এপেক্সিয়ান জহিরুল ইসলাম মিশু, এপেক্সিয়ান কবির আহমদ এবং এপেক্সিয়ান অ্যাডভোকেট তাজ রিহান জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন এপেক্সিয়ান জুলফিকার আলী এবং আইডিয়াল অব এপেক্স পাঠ করেন এপেক্সিয়ান জিয়াউল হক বাপ্পী। প্রধান অতিথির জীবন বৃত্তান্ত পাঠ করেন এপেক্সিয়ান মো: মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথিকে জাতীয় সভাপতির থীম ” Spread Kindness ” সম্বলিত টাই ও কোট পিন পরিয়ে দেয়া সহ অন্যান্য অতিথিকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হবে।
সবশেষে একজন উপকারভোগী মেধাবী ছাত্রকে ল্যাপটপ প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com