রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
ডিসি সারওয়ারের বদলি নিয়ে বিক্ষোভ-বিবৃতি

ডিসি সারওয়ারের বদলি নিয়ে বিক্ষোভ-বিবৃতি

সবসময় ডেস্ক :::সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার সকাল থেকে সর্বস্তরের নাগরিক সমাজসহ বিভিন্ন ব্যানারে ডিসি অফিস ও আশাশের এলাকায় বিক্ষেভ কর্মসূচী পালন করছেন। 

এদিকে, হযরত শাহজালাল (রহ.) মাজার নিয়ে ডিসি সারওয়ারের পদক্ষেপের প্রতিবাদে সিলেটের ৬৭ নাগরিকের নমে বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে মাজারের ‘ঐতিহ্য ধংস করে’ জেলা প্রশাসনের উদ্যোগের নিন্দা জানানো হয়।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে সারওয়ার আলমকে সিলেটের জো পশাসক পদ থেকে প্রতাহার কর মন্তণালয়ের উপ সচিব হিসেবে নিযুক্ত করা হয়। এরআগে গত বছরের আগস্টে সিলেটের সাদাপাথর লুট নিয়ে তুলপাড়ের মুখে তাকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়। মাত্র ১০ মাসের মাথায় তাকে প্রত্যাহার করে নেয়ো হলো।

তার এই হঠাৎ প্রত্যাহার সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ জানিয়ে রোববারই ‘সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন হয়।

সোমবারও জেলা প্রশাসক কার্যালয় ও বন্দরবাজার কোর্ট পয়এন্টর সামনে বিক্ষোভ করা হচ্ছে। ‘সিলেটের সচেতন নাগরিক সমাজ’, সিলেটের যুব সমাজ’, সিলেটের সচেতন তরুণ’ এরকম নানা ব্যানারে বিক্ষোভ করা হয়। বিক্ষিভ কর্মসূচীগুলোতে বিভিন্ন বয়সী লোকজন ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এইসব বিক্ষোভ থেকে ‘ডিসি সারওয়ারের প্রত্যাহার মানি না, মানবো’, ‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’ এরকম বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, জেলা প্রশাসক সিলেটে দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সিলেটবাসীর বিভিন্ন দাবি বাস্তবায়নে তার অগ্রণী ভূমিকা ছিল। অনিয়মের বিরুদ্ধে তাঁর সোচ্চার কণ্ঠস্বরকে থামাতেই ডিসিকে বদলি করা হয়েছে। দুর্নীতিবাজ সিন্ডিকেটই তাঁকে সিলেট থেকে সরাতে আড়ালে কাজ করেছে।

এদিকে, সকালে কার্যালয়ে প্রবেশের সময় এসব বিক্ষোভকারীদের সাথে করমর্দন করেন সারওয়ার আলম। বিক্ষোভকারীারা স্লোগান দিয়ে দিয়ে তাকে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যান। দুপুরে নিজ কার্যালয় থেকে বেরিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে যোহরের নামাজ পড়তে যান সারওয়ার আলম।

একাধিক সূত্র দাবি করেছে, সিলেটে দায়িত্ব পালনকালে নানা ঘটনায় আলোচিত ছিলেন সারওয়ার আলম। সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার ইস্যুতে জেলা প্রশাসকের কিছু উদ্যোগ আলোচিত-সমালোচিত হয়। এছাড়া একটি রাজনৈতিক গোষ্ঠির সাথে যোগসাজশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে যান সারওয়ার আলম। এ সময় তিনি মাজারের আয় ও ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে মাজারে থাকা আগের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করা হয়।

মাজারে প্রশাসনিক হস্তক্ষেপের প্রতিবাদ
এদিকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্যোগে প্রশাসনিক হস্তক্ষেপের প্রতিবাদে ৬৭ জন বিশিষ্ট নাগরিক উদ্বেগ ও তীব্র ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন। রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে মাজারে প্রশাসনিক পদক্ষেপকে ঐতিহ্য ও মাজার সংস্কৃতিবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। এতে বলা হয়, শত শত বছরের ঐতিহ্যবাহী এই দরগাহে এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ স্বাধীন বাংলাদেশে অতীতে কখনো দেখা যায়নি। এই ঘটনা দরগাহ ও মাজার সংস্কৃতিবিরোধী একটি বিশেষ মহলের অভিসন্ধি পূরণে পরিচালিত হচ্ছে কি না, তা জনমনে তীব্র সংশয় ও আশঙ্কার সৃষ্টি করেছে।

বিবৃতিতে সই করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, প্রবীণ আইনজীবী তবারক হোসেন, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন, সাবেক অতিরিক্ত এআইজি সৈয়দ বজলুল করিম, প্রবীণ রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com