সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে এসএমপির ১২০০ সদস্য সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে ফ তা র অর্ধশত দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সিলেটে বাসায় গিয়ে পে/টা/নো ছাত্রলীগ নেতাকে গ্রে প্তা রের আশ্বাস এমপি লুনার নারীদের গোসলের ভিডিও ধারণ, সংঘর্ষে আহত অর্ধশত দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : জোনায়েদ সাকি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ২৪০ নগরিকের সম্পত্তি জব্দ করল ইরান মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল র‌্যাবের কব্জায় মোল্যা, সিলেটে উদ্ধার কলেজ ছাত্রী শাবিতে নারী শিক্ষার্থীকে উ/ত্ত্য/ক্ত, বহিরাগত আ ট ক সিলেটের সেই মাদ্রাসা শিক্ষকের অ*প*কর্মে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে সিলেটে চারজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি শতাধিক মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ শাবিতে ৭৯ কোটি টাকার দুই ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
ঢলের পানি নামলো, সাদাপাথরে পর্যটকদের আনাগোনা

ঢলের পানি নামলো, সাদাপাথরে পর্যটকদের আনাগোনা

নিজস্ব প্রতিবেদক :::: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে একদিন বন্ধ থাকার পর কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। 

সোমবার সকাল থেকে পর্যটনকেন্দ্রটি চালু হওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

এর আগে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার উপজেলা প্রশাসন সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করে। এতে পর্যটননির্ভর স্থানীয় ব্যবসায়ী, নৌকাচালক ও সংশ্লিষ্ট সেবাখাতের লোকজন ক্ষতির মুখে পড়েন।

সোমবার পানি কমে পরিস্থিতির উন্নতি হওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে পুনরায় সাদাপাথর খুলে দেওয়া হয়। ফলে পর্যটনকেন্দ্রটিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা সাদাপাথরের স্বচ্ছ পানি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের বৈরী আবহাওয়া ও পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছিল। তবে পুনরায় পর্যটকদের আগমন শুরু হওয়ায় তারা আশাবাদী হয়ে উঠেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পাহাড়ি ঢলের পানি কমে যাওয়ায় সাদাপাথর পর্যটনকেন্দ্রটি আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও লাইফগার্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যও চাঙ্গা হয়ে উঠবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com