রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
নাশকতা-সন্ত্রাস প্রতিরোধে মাঠে কোম্পানীগঞ্জ থানা পুলিশ

নাশকতা-সন্ত্রাস প্রতিরোধে মাঠে কোম্পানীগঞ্জ থানা পুলিশ

সবসময় ডেস্ক :::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নাশকতা, সন্ত্রাস, ডাকাতি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের উদ্যোগে মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে এই বিশেষ মহড়া শুরু হয়। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনায় আয়োজিত এ মোবিলাইজেশন ড্রিলের মাধ্যমে পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, মহড়ায় অংশ নেওয়া শতাধিক পুলিশ সদস্য থানা কম্পাউন্ড থেকে একটি শোভাযাত্রা বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিভিন্ন চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে জনসাধারণের মাঝে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করা এবং সদস্যদের পেশাগত দক্ষতা ও প্রস্তুতি বাস্তবভাবে মূল্যায়ন করা। পাশাপাশি বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করাও এ মহড়ার অন্যতম লক্ষ্য।

মোবিলাইজেশন ড্রিলে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান, ওসি (তদন্ত) সুজন কর্মকার, সেকেন্ড অফিসার জগৎজ্যোতি দাসসহ থানার এসআই, এএসআই ও অন্যান্য পুলিশ সদস্যরা।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। উপজেলার মানুষ যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই।

 

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল, নজরদারি ও অপরাধ দমন কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com