রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক নগরবাসীকে সুরক্ষায় আগাম প্রস্তুতির নির্দেশ

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক নগরবাসীকে সুরক্ষায় আগাম প্রস্তুতির নির্দেশ

সবসময় ডেস্ক :::: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সেবা করতেই আমি দায়িত্ব নিয়েছি। সাধ্যমতো সেই দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে নগরবাসীকে রক্ষায় সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২২ জুন) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জানানো হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ সিলেট অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিসিক প্রশাসকের নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়।

সভায় কমিটির সদস্যরা সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতিমূলক প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় সিসিক প্রশাসক সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের আগাম প্রস্তুতি গ্রহণ, জরুরি সেবাসমূহ প্রস্তুত রাখা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একসময় সুরমা ও কুশিয়ারা ছিল খরস্রোতা নদী। দখল ও দূষণের কারণে আজ এ নদীগুলো বিপন্ন হয়ে পড়েছে। নদীর তলদেশ পলি ও পলিথিন বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও উজানের ঢল দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য অতিবৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

তিনি বলেন, আমরা চাই না কোনো ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হোক। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে যাতে নগরবাসীকে নিরাপদ রাখা যায় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়, সে লক্ষ্যেই আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করছি। সিটি কর্পোরেশনের সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবরসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং ওয়ার্ড পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com