মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সক্রিয় ‘কাউয়া ফারুক’ চক্র, দৈনিক আদায় লাখ টাকা ছুঁইছুঁই নগরীতে ইমদাদ চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া মুক্তাদিরের সিলেট সফর বাতিল, হচ্ছে না মাজার নিয়ে বৈঠক মাজারের ৪ দিনেই দানবাক্সে সাড়ে ১৭ লাখ টাকা, ডলার ও সোনা গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মির্জা সম্রাটের নেতৃত্বে মিছিল ট্রাইব্যুনালে জিয়াউলের রানার বয়ানে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বর্ণনা উরুগুয়েকেও রুখে দিয়ে কেপ ভার্দের নতুন রূপকথা বেলজিয়ামকে রুখে দিল ইরান পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত উন্মুক্ত করতে আহ্বান প্রধানমন্ত্রীর ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ এপেক্স ক্লাব সিলেট’র ৫৮তম পালাবদল সম্পন্ন নাশকতা-সন্ত্রাস প্রতিরোধে মাঠে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিদেশি মুদ্রাসহ যা পাওয়া গেল শাহজালাল মাজারের দানবাক্সে জকিগঞ্জে এনআইডি বানাতে গিয়ে ভারতীয় নাগরিক আটক শাহজালাল রহ. মাজারের দানবাক্স খুললেন ডিসি সারওয়ার, চলছে টাকা গণনা গোলাপগঞ্জ ছাত্রলীগ নেতা দীপন গ্রেফতার ঢলের পানি নামলো, সাদাপাথরে পর্যটকদের আনাগোনা গোয়াইনঘাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ডিসি সারওয়ারের বদলি নিয়ে বিক্ষোভ-বিবৃতি সিলেটের ডিসির বদলি নিয়ে মুখ খুললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সিলেটসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নগরীতে ৪০টি ব্যাটারি অপসারণ করলো পুলিশ ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে সরকার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

সক্রিয় ‘কাউয়া ফারুক’ চক্র, দৈনিক আদায় লাখ টাকা ছুঁইছুঁই

সক্রিয় ‘কাউয়া ফারুক’ চক্র, দৈনিক আদায় লাখ টাকা ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদন  :::: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় চোরাচালান পণ্য থেকে ডিবি পুলিশের নাম ব্যবহার করে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফারুক (ওরফে কাউয়া ফারুক) সহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই চক্রটি সীমান্ত এলাকা দিয়ে আসা বিভিন্ন পণ্যের চালান থেকে নিয়মিত এই অর্থ আদায় করে আসছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

 

স্থানীয় একাধিক সূত্র জানায়, ভারত থেকে অবৈধভাবে আসা গরু, মহিষ, মোটরসাইকেল, কসমেটিকস, চিনি, জিরা, কম্বলসহ বিভিন্ন ধরনের পণ্য জৈন্তাপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এসব চোরাই পণ্যের চালান থেকে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে এই চক্রটি।

 

অভিযোগ রয়েছে, চক্রটির সদস্যরা নিজেদের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চোরাচালান সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহনকারীদের ভয়ভীতি দেখিয়ে এই বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয়। তাদের এমন কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ধরনের চাঁদাবাজি চললেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তদন্ত বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পার পেয়ে গিয়ে অভিযুক্তরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।

 

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফারুক ওরফে কাউয়া ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে স্থানীয় সচেতন মহল চোরাচালানের আড়ালে এই চাঁদাবাজির ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডিবি পুলিশের নাম ব্যবহারকারী চক্রটিকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com