রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত- কামরুজ্জামান জুয়েল

রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত- কামরুজ্জামান জুয়েল

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। দেশের যুবসমাজকে সাথে নিয়ে সকল অপশক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবে যুবদল। জাতীয়তাবাদী যুবদল কোনো সাধারণ সংগঠন নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অতন্দ্র প্রহরী।

 

তিনি বলেন, ‎একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের শান্ত রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদল সবসময় রাজপথে থাকবে। ‎

 

‎‎তিনি আরো বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইসলামে পূর্ণ আস্থা রাখে। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছিলেন। তাই এই দল কখনো ইসলামবিরোধী হতে পারে না। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল এর কঠোর রাজনৈতিক জবাব দেবে।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সিলেটের মাটি ও মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। আজকের এই বিশাল প্রতিবাদ মিছিল প্রমাণ করে, যুবদলের তৃণমূল কতটা শক্তিশালী। সকল প্রকার উসকানি ও মিথ্যাচারকে পায়ে মাড়িয়ে আমরা রাজপথে আছি এবং থাকব।

 

বুধবার (২৪ জুন) বিকাল ৩টায় নগরীর পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক হাসপাতাল গলিতে ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’ স্লোগানকে সামনে রেখে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

‎সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনেরা যৌথ পরিচালনায় বক্তব্য সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব।

 

এছাড়াও ১৩টি উপজেলা, ৫টি পৌর ও মহানগর যুবদলের ৪২টি ওয়ার্ড ও ৬টি থানা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com