রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
শ্রীমঙ্গলে পিকআপচালক হত্যা মামলায় গ্রেফতার ১

শ্রীমঙ্গলে পিকআপচালক হত্যা মামলায় গ্রেফতার ১

সবসময় ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস-পিকআপ সংঘর্ষে লুকমান মিয়া নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯ ও র‌্যাব-১৪)।

বুধবার (২৪ জুন) রাত ৯টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন বাউসী পপুলার মোড় এলাকায় অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রঞ্জু (৫১) জামালপুর জেলার সরিষাবাড়ী থানার শিমলাপল্লী এলাকার মো. ইসমাইল।

র‌্যাব জানায়, নিহত লুকমান মিয়া (২৬) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পিকআপ চালক ছিলেন। গত ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে তিনি পিকআপ নিয়ে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ত্রিমোহনা এলাকায় পৌঁছালে মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে তার পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং লুকমান মিয়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর বাসচালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লুকমান মিয়াকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পলাতক আসামিকে ধরতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল এবং র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি যৌথ আভিযানিক দল গত ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টায় জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাউসী পপুলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মামলা নং-১০, তারিখ ৬ জুন ২০২৬-এর এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com