রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বি স্ফো র ক উদ্ধার জৈন্তাপুরে অভিযান: জরিমানা ও ৩ জনকে কারাদণ্ডসহ ট্রাক জব্দ বিশ্বকাপের নকআউটে কার মুখোমুখি কে ? তিন দেশের নাগরিকদের প্রবেশ-ভিসা স্থগিত করল সৌদি বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব শেষ বিদায়ে জনস্রোত, চিরনিদ্রায় শায়িত মোস্তাক আহমেদ লস্কর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ভারতীয় জিরা-মেহেদীর চালান জব্দ মাধবপুর সীমান্তে লাইটবন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু এনসিপি নেতা ‌’অপহরণ’ নাকি নাটক, যা বলছে পুলিশ নগরীতে অস্ত্রের মুখে তরুণকে অপহরণ, চারজন গ্রেপ্তার দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী মিরবক্সটুলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জাফলংয়ে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে বিক্ষোভ শাহজালাল মাজারের হিসাব স্বচ্ছতায় ১২ সদস্যের কমিটি গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামানের বদলি, ১ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ মোগলাবাজারের সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন নগরী সিলেটে ভিক্ষুক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির ছেলেসহ বিএনপি নেতা কারাগারে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য মৌলভীবাজার সাতজনকে পুশইন করলো বিএসএফ শ্রীমঙ্গলে পিকআপচালক হত্যা মামলায় গ্রেফতার ১ কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ ভারতীয় জিরা-মেহেদীর চালান জব্দ

কোম্পানীগঞ্জ ভারতীয় জিরা-মেহেদীর চালান জব্দ

সবসময় ডেস্ক ::::কোম্পানীগঞ্জে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদী ও কিটকাট চকলেটসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।

এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত ২টি নৌকা ও একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

শনিবার (২৭ জুন) রাত ৩টায় উপজেলার গৌরিনগর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তির নাম রুবেল মিয়া (২৪)। তিনি গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর গ্রামের সেলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল সদস্য অভিযান চালিয়ে দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামের প্রাইমারী স্কুলের সামনে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ রুবেলকে আটক করে।

এ সময় তারা নৌকা থেকে কাভার্ড ভ্যানে চোরাই পণ্য লোড করা হচ্ছিল। তখন পুলিশ দেখে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় রুবেল মিয়াকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান অভিযানে ৮০ বস্তা জিরা, কয়েকশ’ কার্টুন কাবেরী মেহেদী ও ১৮ কার্টন কিটকাট চকলেট আটক করা হয়।

 

এসময় এগুলো বহনের সাথে জড়িত একটি কাভার্ড ভ্যান ও দুাইটি নৌকা আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মুল্য ৭৫ লক্ষ টাকা।

এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com