শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
মিরবক্সটুলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জাফলংয়ে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে বিক্ষোভ শাহজালাল মাজারের হিসাব স্বচ্ছতায় ১২ সদস্যের কমিটি গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামানের বদলি, ১ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ মোগলাবাজারের সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন নগরী সিলেটে ভিক্ষুক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির ছেলেসহ বিএনপি নেতা কারাগারে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য মৌলভীবাজার সাতজনকে পুশইন করলো বিএসএফ শ্রীমঙ্গলে পিকআপচালক হত্যা মামলায় গ্রেফতার ১ কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত- কামরুজ্জামান জুয়েল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক নগরবাসীকে সুরক্ষায় আগাম প্রস্তুতির নির্দেশ সক্রিয় ‘কাউয়া ফারুক’ চক্র, দৈনিক আদায় লাখ টাকা ছুঁইছুঁই নগরীতে ইমদাদ চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া মুক্তাদিরের সিলেট সফর বাতিল, হচ্ছে না মাজার নিয়ে বৈঠক মাজারের ৪ দিনেই দানবাক্সে সাড়ে ১৭ লাখ টাকা, ডলার ও সোনা গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মির্জা সম্রাটের নেতৃত্বে মিছিল ট্রাইব্যুনালে জিয়াউলের রানার বয়ানে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বর্ণনা উরুগুয়েকেও রুখে দিয়ে কেপ ভার্দের নতুন রূপকথা বেলজিয়ামকে রুখে দিল ইরান পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত উন্মুক্ত করতে আহ্বান প্রধানমন্ত্রীর

জাফলংয়ে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন

জাফলংয়ে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন

সবসময় ডেস্ক :::গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর ও আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়া। রসুলপুরসহ আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করতে পারবেন, যা স্থানীয় জনজীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com