রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বি স্ফো র ক উদ্ধার জৈন্তাপুরে অভিযান: জরিমানা ও ৩ জনকে কারাদণ্ডসহ ট্রাক জব্দ বিশ্বকাপের নকআউটে কার মুখোমুখি কে ? তিন দেশের নাগরিকদের প্রবেশ-ভিসা স্থগিত করল সৌদি বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব শেষ বিদায়ে জনস্রোত, চিরনিদ্রায় শায়িত মোস্তাক আহমেদ লস্কর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ভারতীয় জিরা-মেহেদীর চালান জব্দ মাধবপুর সীমান্তে লাইটবন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু এনসিপি নেতা ‌’অপহরণ’ নাকি নাটক, যা বলছে পুলিশ নগরীতে অস্ত্রের মুখে তরুণকে অপহরণ, চারজন গ্রেপ্তার দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী মিরবক্সটুলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জাফলংয়ে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে বিক্ষোভ শাহজালাল মাজারের হিসাব স্বচ্ছতায় ১২ সদস্যের কমিটি গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামানের বদলি, ১ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ মোগলাবাজারের সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন নগরী সিলেটে ভিক্ষুক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির ছেলেসহ বিএনপি নেতা কারাগারে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য মৌলভীবাজার সাতজনকে পুশইন করলো বিএসএফ শ্রীমঙ্গলে পিকআপচালক হত্যা মামলায় গ্রেফতার ১ কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার

দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী

দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী

সবসময় ডেস্ক ::: সিলেটের সড়ক ও চিকিৎসাসেবা বিষয়ে নানা উন্নয়ন কাজের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার বিকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় একাডেমি মিলনায়তনে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, “সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।”চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, “অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল।

আর এই ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।”এ সময় মন্ত্রী জানান, ” আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে।

“সিলেট নগরবাসীর জন্য শহরে একটি ফুসফুস হিসেবে উন্মুক্ত উদ্যান গড়ে তোলার পরিকল্পনার জানিয়ে তিনি বলেন, “সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।

“সিলেটে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৮ গুণীশিল্পী ও দুটি আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৪ ও ২০২৫ পদক দেওয়া হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৪ পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- আব্দুল মালিক (চারুকলা), শ্যামল ঘোষ (নৃত্যকলা), প্রতীক এন্দ (কন্ঠসংগীত), মো. স্বপন খান (যন্ত্রসংগীত) এবং কথাকলি, সিলেট (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫ পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- সালেহ আহমদ খসরু (আবৃত্তি), সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), শামীম আহমদ (কণ্ঠসংগীত), মো. আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি) এবং গীতবিতান, বাংলাদেশ (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।

অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com