রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
নগরীতে অস্ত্রের মুখে তরুণকে অপহরণ, চারজন গ্রেপ্তার

নগরীতে অস্ত্রের মুখে তরুণকে অপহরণ, চারজন গ্রেপ্তার

সবসময় ডেস্ক :::সিলেট নগরীতে অস্ত্রের মুখে ফাহিম আহমদ (২০) নামে এক তরুণকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএসপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো: মনজুরুল আলম।

এর আগে শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় অপহৃত ফাহিম আহমদকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর লালাদিঘীরপাড় এলাকার খালেদ বীন আজিজ (৩৫), বাগবাড়ির তোফাজ্জল হোসেন (২৬), সুনামগঞ্জের দিরাইয়ের আল আমিন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের রাজিব আহম্মেদ (২০)।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শামীমাবাদ আবাসিক এলাকার ১ নম্বর গেটের সামনে ফাহিমের পথরোধ করে একদল অপহরণকারী। তারা ফাহিমকে মারধর করে ও গলায় ছুরি ঠেকিয়ে নগদ এক হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে একটি গ্যারেজে আটকে রেখে পরিবারের কাছে মোবাইল ফোনে এক লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে ফাহিমকে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা।

বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। সকাল সাড়ে ৯টার দিকে পিডিবি মসজিদের বিপরীত পাশে ‘ফুলকলি’ শোরুমের ভেতর থেকে ফাহিমকে উদ্ধার করা হয়। এসময় স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকে চার অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএসপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো: মনজুরুল আলম জানান, অপহরণ ও মুক্তিপণ দাবির এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com