রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সবসময় ডেস্ক :::সিলেটের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন বলেছেন, দেশে সরকার পরিবর্তন হলেও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, লুটপাট ও নির্যাতনের ঘটনার কার্যকর বিচার নিশ্চিত হয় না। তদন্ত কমিটি ও মামলা হলেও অধিকাংশ ঘটনাই শেষ পর্যন্ত বিচারহীন থেকে যায় বলে তিনি অভিযোগ করেন।

শনিবার (২৭ জুন) গোয়াইনঘাট উপজেলা সদরস্থ শিববাড়ি মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোয়াইনঘাট উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বা লুটপাটের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট মন্ত্রী বা দায়িত্বশীলদের কাছ থেকে অনেক সময় সামান্য সহমর্মিতাও মেলে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষ হামলা ও লুটপাটের শিকার হন। গাইবান্ধার একটি মন্দিরে রামমূর্তি ভাঙচুরের ঘটনায়ও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, হিন্দু নির্যাতনের বিচারের বাণী কেবল আশ্বাসের ফাইলেই বন্দি হয়ে থাকে।

তিনি আরও বলেন, দুর্গোৎসব আয়োজনের জন্য সরকারি খয়রাতি চালের ওপর নির্ভরশীলতা থেকে সনাতনী সমাজকে বেরিয়ে আসতে হবে। নিজেদের অর্থায়নে ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পূজার আয়োজন করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার সব মন্দিরের সুষ্ঠু পরিচালনা ও শক্তিশালী সাংগঠনিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মন্দির ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন তিনি।

সম্মেলনে গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবাস চন্দ্র পাল ছানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস ও সুলাল কান্ত দের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক ও যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক লিপ্টন রঞ্জন তালুকদার, জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণত কান্ত দেব, জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মিতিল পাল প্রান্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দেব চন্দন, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার চন্দ সন্তোষ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা দীপক দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নিকলেশ দাশকে সভাপতি, নিত্যানন্দ দাসকে সাধারণ সম্পাদক এবং প্রশান্ত দে টিপলুকে সাংগঠনিক সম্পাদক করে গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com