রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বি স্ফো র ক উদ্ধার জৈন্তাপুরে অভিযান: জরিমানা ও ৩ জনকে কারাদণ্ডসহ ট্রাক জব্দ বিশ্বকাপের নকআউটে কার মুখোমুখি কে ? তিন দেশের নাগরিকদের প্রবেশ-ভিসা স্থগিত করল সৌদি বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব শেষ বিদায়ে জনস্রোত, চিরনিদ্রায় শায়িত মোস্তাক আহমেদ লস্কর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ভারতীয় জিরা-মেহেদীর চালান জব্দ মাধবপুর সীমান্তে লাইটবন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু এনসিপি নেতা ‌’অপহরণ’ নাকি নাটক, যা বলছে পুলিশ নগরীতে অস্ত্রের মুখে তরুণকে অপহরণ, চারজন গ্রেপ্তার দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী মিরবক্সটুলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জাফলংয়ে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে বিক্ষোভ শাহজালাল মাজারের হিসাব স্বচ্ছতায় ১২ সদস্যের কমিটি গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামানের বদলি, ১ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ মোগলাবাজারের সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন নগরী সিলেটে ভিক্ষুক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির ছেলেসহ বিএনপি নেতা কারাগারে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য মৌলভীবাজার সাতজনকে পুশইন করলো বিএসএফ শ্রীমঙ্গলে পিকআপচালক হত্যা মামলায় গ্রেফতার ১ কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার

শেষ বিদায়ে জনস্রোত, চিরনিদ্রায় শায়িত মোস্তাক আহমেদ লস্কর

শেষ বিদায়ে জনস্রোত, চিরনিদ্রায় শায়িত মোস্তাক আহমেদ লস্কর

সবসময় ডেস্ক :::সিলেটের জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাক আহমেদ লস্করের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ জুন)  দুপুর ২:৩০ মিনিটের সময় স্থানীয় হাড়িকান্দি মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে এই জানাজা অনুষ্ঠিত হয়।

​মরহুম মোস্তাক আহমেদ লস্কর জকিগঞ্জ উপজেলার কাজলশার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক বিশিষ্ট মুরব্বি হিসেবে এলাকায় অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর শেষ বিদায়ে হাড়িকান্দি মাদ্রাসা মাঠে ঢল নামে সর্বস্তরের মানুষের।

​জানাজায় এলাকার সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তাফাদার,জামিয়া হাড়িকান্দি মাদ্রাসার মহাপরিচালক ও বিশিষ্ট আলেম মাওলানা ​মুফতি হামিদুর রহমান মাদানি, সাবেক চেয়ারম্যান ​মাহতাব হুসেন,​চেরাগ আলী, সাবেক চেয়ারম্যান ​আব্দুল মালেক চৌধুরী, জাতীয় পার্টি নেতা জালাল উদ্দীন,রাজনীতিবিদ ​সুয়েব লস্কর,​কফিলুজ্জামান কফিল।

​এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, কোষাধক্ষ্য কে এম মামুন,জেড টিভি নিউজের নির্বাহী সম্পাদক আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ টিভির সাংবাদিক আইমান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জকিগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com