সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেট সীমান্তে ফের বাড়ছে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালামকে বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুর অভিনন্দন শ্রীমঙ্গলে সড়কে নিভল দুই তরুণের প্রাণ ক্ষতিপূরণ দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ, বাঁচার আকুতি জমি মালিকদের কোম্পানীগঞ্জে ভারতীয় আইপিএস উদ্ধার, মোটরসাইকেল জব্দ সুনামগঞ্জে হত্যা, যশোরে ‘খুনি’ গ্রেপ্তার সৌদি আরবে হেলিকপ্টার বিধ্ব*স্ত নিহত ১৪ আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা আরেকটি মেসি পেতে অপেক্ষা করতে হবে ৪ লাখ বছর! প্রশ্ন ফাঁসের গু জ ব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : সিলেটে শিক্ষামন্ত্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ হাবিবসহ ৫ পুলিশ কর্মকর্তার ভাগ্য নির্ধারণ আজ ভারতের গণমাধ্যম যেভাবে দেখছে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবির ঘটনা বাড়ছে : হাইক‌মিশন জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বি স্ফো র ক উদ্ধার জৈন্তাপুরে অভিযান: জরিমানা ও ৩ জনকে কারাদণ্ডসহ ট্রাক জব্দ বিশ্বকাপের নকআউটে কার মুখোমুখি কে ? তিন দেশের নাগরিকদের প্রবেশ-ভিসা স্থগিত করল সৌদি বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব শেষ বিদায়ে জনস্রোত, চিরনিদ্রায় শায়িত মোস্তাক আহমেদ লস্কর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ভারতীয় জিরা-মেহেদীর চালান জব্দ মাধবপুর সীমান্তে লাইটবন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু এনসিপি নেতা ‌’অপহরণ’ নাকি নাটক, যা বলছে পুলিশ নগরীতে অস্ত্রের মুখে তরুণকে অপহরণ, চারজন গ্রেপ্তার দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী

ক্ষতিপূরণ দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ, বাঁচার আকুতি জমি মালিকদের

ক্ষতিপূরণ দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ, বাঁচার আকুতি জমি মালিকদের

সবসময় ডেস্ক ::::সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ও নিরাপত্তা টহল সড়ক নির্মাণ প্রকল্পের জন্য ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রায় ১৫১ একর জমি অধিগ্রহণ করতে নোটিশ দেয় কর্তৃপক্ষ। নোটিশের পর থেকে একে একে কেটে গেছে ৫ বছরের অধিক সময়। কিন্তু এখনো জমির ক্ষতিপূরণের টাকা বুঝে পাননি জমির মালিকেরা।

এ অবস্থায় রোববার (২৮জুন) বেলা ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট কর্তৃক অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণ বর্তমান বাজার মূল্যে দ্রুত প্রাপ্তির দাবিতে মানববন্ধন করেছেন ভূমির মালিকরা।

বিমানবন্দর অধিগ্রহণ বাস্তবায়ন কমিটি সিলেটের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলওয়ার হোসেন।

মো.আব্দুল হালিমের সভাপতিত্বে ও বুলবুল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন নাজিম উদ্দিন ইমরান, বিমানবন্দর অধিগ্রহণ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মন্তাজ আলী, ফিরোজ আলী, রাজিব হোসেন লিটু, আব্দুল হাকিম,শাহনুর আহমদ, শায়েস্তা মিয়া, রাজন আহমদ রাজু, লোকমান আহমদ, জামাল আহমদ, সোহেল মিয়া, হাজী সুনু মিয়া, সাজু মিয়া ও আব্দুল হক।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ অত্যন্ত ক্ষোভ এবং গভীর দুঃখের সাথে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আশা দিতে দিতে কর্তৃপক্ষ আজ আমাদের ‘জিন্দা লাশ’ বানিয়ে ফেলেছে। জমি অধিগ্রহণের নামে দীর্ঘ ৬ বছর ধরে আমাদের সাথে যে প্রহসন চলছে, তা আর সহ্য করার মতো নয়। ২০২০ সালে ৪ ধারা নোটিশ জারির পর থেকে আমরা জমির মালিকরা এক প্রকার গৃহবন্দী জীবন যাপন করছি। আমরা আমাদের নিজেদের জমিতে কোনো উন্নয়ন করতে পারছি না, বিক্রি করতে পারছি না, আবার ন্যায্য পাওনাও পাচ্ছি না। এর মধ্যে ২০২৩ সালের শিলাবৃষ্টিতে আমাদের ঘরবাড়িগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। আজ আমাদের বহু পরিবার মাথার ওপর ছাদ হারিয়ে ত্রিপাল টানিয়ে মানবেতর জীবনযাপন করছে। অথচ এই দুর্যোগেও প্রশাসনের কোনো হেলদোল নেই।

বক্তারা বলেন, কর্তৃপক্ষের অফিসে যেতে যেতে আমরা আজ ক্লান্ত ও নিঃস্ব। সিলেটের বিগত দুইজন জেলা প্রশাসকের (ডিসি) কাছে আমরা শুধু মিথ্যা আশ্বাস ছাড়া বাস্তবসম্মত কিছুই পাইনি। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এক জায়গার ১১ বার সংশোধনী দিয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যে নামমাত্র ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে, তা দিয়ে বর্তমান বাজারে আমাদের পক্ষে নতুন করে কিছুই করা সম্ভব নয়। আমাদের স্পষ্ট দাবি—বর্তমান বাজারমূল্য অনুযায়ী আমাদের জায়গার সঠিক মূল্য দিতে হবে।

তারা বলেন, গত ২১ মে আমরা আমাদের দাবি জানিয়ে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। আমরা বেঁধে দেওয়া ৪৫ দিনের আলটিমেটাম শেষ হবে ৪জুলাই। দিন বাকি আছে ৮দিন। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই ৮ দিনের মধ্যে যদি আমাদের সমস্যার কোনো সুষ্টু ও চূড়ান্ত সমাধান না হয়, তবে আমাদের আর ঘরে ফিরে যাওয়ার পথ থাকবে না। নিজেদের অধিকার আদায়ের স্বার্থে আমরা বিমানবন্দর সড়কে অবস্থান নিতে বাধ্য হব। আমরা আর কোনো মিথ্যা আশ্বাস চাই না, অনতিবিলম্বে আমাদের জমির মূল্য বুঝিয়ে দেওয়া হোক আর না হয় এই অধিগ্রহণ বাতিল করে আমাদের বাঁচতে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com