রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বি স্ফো র ক উদ্ধার জৈন্তাপুরে অভিযান: জরিমানা ও ৩ জনকে কারাদণ্ডসহ ট্রাক জব্দ বিশ্বকাপের নকআউটে কার মুখোমুখি কে ? তিন দেশের নাগরিকদের প্রবেশ-ভিসা স্থগিত করল সৌদি বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব শেষ বিদায়ে জনস্রোত, চিরনিদ্রায় শায়িত মোস্তাক আহমেদ লস্কর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ভারতীয় জিরা-মেহেদীর চালান জব্দ মাধবপুর সীমান্তে লাইটবন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু এনসিপি নেতা ‌’অপহরণ’ নাকি নাটক, যা বলছে পুলিশ নগরীতে অস্ত্রের মুখে তরুণকে অপহরণ, চারজন গ্রেপ্তার দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী মিরবক্সটুলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জাফলংয়ে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট’র ভিত্তিপ্রস্তর স্থাপন হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে বিক্ষোভ শাহজালাল মাজারের হিসাব স্বচ্ছতায় ১২ সদস্যের কমিটি গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামানের বদলি, ১ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ মোগলাবাজারের সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন নগরী সিলেটে ভিক্ষুক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির ছেলেসহ বিএনপি নেতা কারাগারে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য মৌলভীবাজার সাতজনকে পুশইন করলো বিএসএফ শ্রীমঙ্গলে পিকআপচালক হত্যা মামলায় গ্রেফতার ১ কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের লাশ উদ্ধার

জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বি স্ফো র ক উদ্ধার

জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বি স্ফো র ক উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি::: সিলেটের জকিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)-৯ যৌথ অভিযান চালিয়ে ওয়ান শুটার গান, ডেটনেটর ও এক্সপ্লোসিভ উদ্ধার করেছে। শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনাসার ব্রিকস ফিল্ডে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার নামক স্থানে সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ও র‍্যাব-৯ এই যৌথ তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১টি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) উদ্ধার করা হয়।

 

সংশ্লিষ্টদের ধারণা, এসব মারাত্মক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান বন্ধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। বিজিবি’র কঠোর গোয়েন্দা নজরদারি, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এই অস্ত্র ও বিস্ফোরক চালান প্রতিহত করা সম্ভব হয়েছে। অপরাধ দমনে ভবিষ্যতেও বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের যৌথ ও কঠোর তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com