সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেট সীমান্তে ফের বাড়ছে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালামকে বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুর অভিনন্দন শ্রীমঙ্গলে সড়কে নিভল দুই তরুণের প্রাণ ক্ষতিপূরণ দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ, বাঁচার আকুতি জমি মালিকদের কোম্পানীগঞ্জে ভারতীয় আইপিএস উদ্ধার, মোটরসাইকেল জব্দ সুনামগঞ্জে হত্যা, যশোরে ‘খুনি’ গ্রেপ্তার সৌদি আরবে হেলিকপ্টার বিধ্ব*স্ত নিহত ১৪ আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা আরেকটি মেসি পেতে অপেক্ষা করতে হবে ৪ লাখ বছর! প্রশ্ন ফাঁসের গু জ ব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : সিলেটে শিক্ষামন্ত্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ হাবিবসহ ৫ পুলিশ কর্মকর্তার ভাগ্য নির্ধারণ আজ ভারতের গণমাধ্যম যেভাবে দেখছে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবির ঘটনা বাড়ছে : হাইক‌মিশন জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও বি স্ফো র ক উদ্ধার জৈন্তাপুরে অভিযান: জরিমানা ও ৩ জনকে কারাদণ্ডসহ ট্রাক জব্দ বিশ্বকাপের নকআউটে কার মুখোমুখি কে ? তিন দেশের নাগরিকদের প্রবেশ-ভিসা স্থগিত করল সৌদি বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব শেষ বিদায়ে জনস্রোত, চিরনিদ্রায় শায়িত মোস্তাক আহমেদ লস্কর পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ভারতীয় জিরা-মেহেদীর চালান জব্দ মাধবপুর সীমান্তে লাইটবন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু এনসিপি নেতা ‌’অপহরণ’ নাকি নাটক, যা বলছে পুলিশ নগরীতে অস্ত্রের মুখে তরুণকে অপহরণ, চারজন গ্রেপ্তার দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী

প্রশ্ন ফাঁসের গু জ ব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : সিলেটে শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের গু জ ব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : সিলেটে শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। অতীতের মতো এবারও কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। ভুয়া তথ্য ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র কর্তৃপক্ষ, শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং সিসিটিভির মাধ্যমে কেন্দ্রগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

রবিবার (২৮ জুন) দুপুরে সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন-প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার নকলমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরও বলেন- শিক্ষার্থীদের ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করতে অভিযোগের ভিত্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে উত্তরপত্র মূল্যায়নে অভিন্ন মানদণ্ড অনুসরণ, নমুনা উত্তরপত্র পর্যালোচনা, পরীক্ষকদের মূল্যায়ন এবং অতিরিক্ত খাতা মূল্যায়নের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষা বোর্ডের দায়িত্ব শুধু পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে সীমাবদ্ধ না রেখে শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রাথমিক শিক্ষায় দীর্ঘদিনের জনবল সংকট ও পদোন্নতি জটিলতা নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন- ২০১৭ সাল থেকে বিচারাধীন মামলার কারণে প্রায় ২৫ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি আটকে রয়েছে। আদালতের রায়ের আলোকে বিষয়টি নিষ্পত্তি করা হবে। বর্তমানে সারা দেশে প্রায় ৬০ হাজার শিক্ষক পদের শূন্যতা রয়েছে এবং আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষকদের বেতন-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে নিয়মিত ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন প্রদানের ব্যবস্থা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিচারাধীন ৩০ হাজারের বেশি মামলাও পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলার শিক্ষা পরিস্থিতি সরাসরি পর্যালোচনা, মাঠপর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং শিক্ষা প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠু পরীক্ষা পরিচালনা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, স্বচ্ছ ও নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com