মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সংযোগ সড়কসড়কের সাথে সংযোগবিহীন ৪টি সেতুতে জনভোগান্তি জকিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দরিদ্র মহিলার এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ কানাইঘাটে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোর নিহত আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা বিশ্বনাথে যুবকের মর্মান্তিক মৃত্যু রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাহপরান জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মামলার পরও জাহাঙ্গীরনগরে থামেনি টিলাকাটা কাতার থেকে আসছে সিলেটের ৫ প্রবাসীর ম র দে হ চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে তীব্র গরমে বাড়ছে ‘হিট স্ট্রোক’ কতটা ঝুঁকিতে আছেন আপনি মেঘনায় মিলছে না ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা গোবিন্দর পরকীয়া নিয়ে মুখ খুললেন সুনীতা নতুন ভাবনায় সোনাক্ষী সংসদ থেকে ওয়াকআউট করার কারণ ব্যাখ্যা করল জামায়াতে ইসলামী চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস বাজেট পাস কাল, কী পরিবর্তন আসতে যাচ্ছে জেনে নিন নকআউট পর্বের নিয়ম-কানুন শেষ ষোলোয় উঠবে যারা, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, যা জানাল এআই ভেনেজুয়েলায় ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯ সিলেটে যুবকের চোখ উ প ড়ে ফেলার অভিযোগ প্রাণ গেল ৮১ জন শিশুর , সিলেটে সিলেট সীমান্তে যে কারণে ক ঠো র বিজিবি সিলেটের যে রুটে কমল বিআরটিসি বাসের ভাড়া সিলেটে বাস ও মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

সিলেটে যুবকের চোখ উ প ড়ে ফেলার অভিযোগ

সিলেটে যুবকের চোখ উ প ড়ে ফেলার অভিযোগ

সিলেটের গোয়াইনঘাটের নৌকা চুরির অভিযোগে এক যুবকের দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ জুন) বিকালে তোয়াকুল বাজারে যান লাকী গ্রামের সোনাই মিয়ার ছেলে খালেদ আহমদ (২০)। এসময় নৌকা চুরির অভিযোগে তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের আহমদ আলীর ছেলে মোস্তাক আহমদ, তোতা মিয়ার ছেলে পছাই মিয়া,ময়না মিয়ার ছেলে সেলিম আহমদ, নেছার আলীর ছেলে ফখরুল ইসলাম, আব্দুল জব্বারের ছেলে ইলিয়াস মিয়া, ইউসুফ আলীর ছেলে তোতা মিয়া এবং ইবই মিয়ার ছেলে সিরাজ উদ্দিন সংঘবদ্ধ  হয়ে  খালেদ আহমদকে অপহরণ করে শাহপুর গ্রামের মোস্তাক আহমদের বাড়িতে নিয়ে যান।

খালেদকে বেধড়ক মারপিট করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা খালেদের দুটি চোখ উপড়ে ফেলেন। পরে আশংকাজনক অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে খালেদ আহমদের মা কুটনা বেগম তাকে ওসমানী মেডিকেল কলেজের ৭নং ওয়ার্ডে ভর্তি করেন।

 

এ ব্যাপরে তোয়াকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য লোকমান আহমদ বলেন, খালেদ আহমদকে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের মোস্তাকের নেতৃত্বে অপহরণের খবর পাওয়া মাত্র তাকে ফোন দিয়ে খালেদকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার অনুরোধ করলে তারা তা শোনেনি।

 

এ ব্যাপারে তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান বলেন, খালেদ আহমদকে রবিবার বিকালে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের কয়েকজন মিলে অপহরণ করে। এসময় তাৎক্ষণিকভাবে স্থানীয় মেম্বার লোকমান আহমদকে ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করতে জানাই। কিন্তু দূর্বৃত্তরা মেম্বারের কথা শোনেনি। পুলিশে না দিয়ে তাকে বেধড়ক মারপিট করে।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ ঘটনায় এখনো পর্যন্ত গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com