রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
কফিন বন্দি হয়ে ফিরলেন ৫ রেমিট্যান্স যোদ্ধা

কফিন বন্দি হয়ে ফিরলেন ৫ রেমিট্যান্স যোদ্ধা

নিজস্ব প্রতিবেদক ::: আগে যে বিমানবন্দরে প্রিয়জনকে বিদায় দিতে আসতেন আনন্দ নিয়ে, আজ সেই বিমানবন্দরেই স্বজনরা এলেন লাশ নিতে। কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ মঙ সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। মরদেহ গ্রহণ করতে এসে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়স্বজন।

 

সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো বিমানবন্দরে নামে। মরদেহ গ্রহণের জন্য উপস্থিত ছিলেন নিহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও। তিনি নিজে মরদেহ গ্রহণ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবার সাথে পরামর্শ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো পাঠানো হয় কানাইঘাটে নিজ নিজ গ্রামের বাড়িতে, যেখানে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

 

গত ২১ জুন কাতারের আল শাহানিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকের। নিহত পাঁচ বাংলাদেশি হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই জীবিকার তাগিদে কাতারে কর্মরত ছিলেন এবং নিতান্তই দরিদ্র পরিবারের সন্তান। প্রিয়জনদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

 

বিমানবন্দরে অপেক্ষমাণ এক স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগে এয়ারপোর্টে আসতাম আনন্দ নিয়ে, আজ এলাম লাশ নিতে। তার এই কথায় ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ।

 

এ বিষয়ে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন জানান, প্রাথমিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া পরবর্তীতে আরও ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলেও জানান তিনি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com