মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

Exif_JPEG_420

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও তীব্র গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অসহনীয় লোডশেডিং। প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এ অঞ্চলে গরমের এই তীব্রতা বজায় থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, দিন ও রাত মিলিয়ে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২৯ জুন) এই উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির দেখা মিললেও ভ্যাপসা গরম কমছে না। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেককে ছাতা মাথায় দিয়ে চলাচল করতে দেখা গেছে। চাহিদা বেড়েছে লেবুর শরবত ও ঠান্ডা পানীয়র।

চুনারুঘাট পৌর শহরের শরবত বিক্রেতা রহমত আলী জানান, গরম বাড়ায় আগের চেয়ে দ্বিগুণ শরবত বিক্রি হচ্ছে, যা দিয়ে তার সংসার ভালোভাবেই চলছে। এদিকে গরমজনিত কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে নিউমোনিয়া ও আমাশয় এবং বৃদ্ধদের মধ্যে হৃদরোগের সমস্যা বাড়ছে। তীব্র গরম ও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় অসুস্থ রোগীদের ভোগান্তি আরও কয়েক গুণ বেড়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com