মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
শান্তিগঞ্জে চার দিনব্যাপী ‘সামার ফেয়ার ২০২৬’ মেলার উদ্বোধন পরিবেশ দিবস পালন: জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও গ্রাম্য দাঙ্গা দমনে কঠোর পদক্ষেপের আহ্বান সিলেটে র‌্যাব দেখে দৌড়: ৫ জনের ফোনে মিললো ভয়াবহ তথ্য জুলাই মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ছেলের চিকিৎসার জন্য বুট বিক্রি করা সেই বাবাই আজ বিশ্বকাপের নায়ক নকআউটের আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে বাংলাদেশি সমর্থকদের ভিডিও দেখে ধন্যবাদ দিলেন আলিসন জয়ার পছন্দ পর্তুগাল, তবে মেসিকেও ভালো লাগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নয়দিন ধরে ‘নিখোঁজ’ নারী, নানা প্রশ্ন সিলেটে ডিবি পুলিশের ধাওয়া, আ ট ক ৩ গোলাপগঞ্জে কাঁচাবাজার সমিতি নেতৃবৃন্দের সাথে লিটন আহমদের মতবিনিময় সিলেট-সুনামগঞ্জ সড়ক অ ব রো ধ করলো শিক্ষার্থীরা সিলেটে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন, অতঃপর… কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল সিলেটে যে কারণে প্রাণ গেল আরও এক শিশুর সিলেটের ঐতিহ্যের সাতকরা এখন ভারতনির্ভর, দেশে উৎপাদন প্রায় বিলুপ্ত লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলল সংযুক্ত আরব আমিরাত সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৫ শতাধিক আফটারশক, মৃতের সংখ্যা বাড়ছে ব্রাজিলকে শুভেচ্ছা জানানো রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় কোনো এলাকায় দুর্যোগ হলে সারাদেশে এইচএসসি পরীক্ষা স্থগিত : ঢাকা বোর্ড চেয়ারম্যান যাদুকাটায় ড্রেজারের তাণ্ডব, বিলীন শত বসতভিটা

সিলেটে ডিবি পুলিশের ধাওয়া, আ ট ক ৩

সিলেটে ডিবি পুলিশের ধাওয়া, আ ট ক ৩

সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন কুশিঘাট থেকে ভারতীয় অবৈধ চা-পাতা ও একটি পিকআপসহ ৩জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান দিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সিলেটের কানাইঘাট থানার বড়বন এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে হেলাল উদ্দিন (৪০), দুর্গাপুর এলাকার আব্দুল নূরের ছেলে মোঃ রুবেল আহমেদ (২৬) ও জৈন্তাপুর থানার হেলিরাই এলাকার আব্দুল রশীদের ছেলে তাহমিদ হোসেন (২২) (ড্রাইভার)।

পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় কানাইঘাট রোড হতে আগত একটি নম্বরবিহীন নীল রঙের পিকআপকে সিগন্যাল দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত কুশিঘাট সড়কের দিকে পালানোর চেষ্টা করে। পরে গোয়েন্দা পুলিশ গাড়ি যোগে ধাওয়া করে শাহপরান (রহ.) থানাধীন কুশিঘাট বাজারস্থ ফারিহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে পিকআপটি গতিরোধ করে তল্লাশী করা হয়। তল্লাশীকালে পিকআপ থেকে ২১টি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ১ হাজার ৫০ কেজি ভারতীয় অবৈধ চা-পাতা উদ্ধার করা হয়। এবং ওই সময়ে ৩ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত চা-পাতার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘এ ঘটনায় শাহপরান (রহ.) থানার মামলা নং-৩২, তারিখ: ২৯/০৬/২০২৬ খ্রি., ধারা- The special Power Act, 1974 এর 25B(1) (b)/25D রুজু হয়। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com