বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা
সিলেটে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা: বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

সিলেটে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা: বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

সবসময় ডেস্ক ::: সিলেটের নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় নদীর তীরবর্তী এলাকাগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, উচ্চ মেঘনা অববাহিকার পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে পানি প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদীর পানি সতর্কসীমায় অবস্থান করছে। উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। জুলাই ও আগস্ট মাসে জলবায়ুগত কারণে দেশে বন্যার ঝুঁকি এমনিতেই বেশি থাকে। এ সময় ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় উজানের পানির চাপে বড় ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ইতিহাস রয়েছে।

ঐতিহাসিকভাবে ১৯৮৮, ১৯৯৮ এবং ২০০৪ সালের ভয়াবহ বন্যাগুলো এই জুলাই-আগস্ট মাসেই সংঘটিত হয়েছিল। বিশেষ করে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার পানি যখন একসাথে বাড়ে, তখন পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যাও এর উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদীগুলোর ১০ থেকে ১৫ দিন আগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যা দুর্যোগ মোকাবিলায় সহায়ক হতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় দেশের অন্যান্য কিছু নিম্নাঞ্চল প্লাবিত থাকলেও আগামী ৫-৬ দিনে সেখানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আশা করা হচ্ছে। তবে সিলেটের ক্ষেত্রে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেঘনা অববাহিকায় উজান থেকে পানি নেমে এলে কিংবা বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে আকস্মিক বন্যার ঝুঁকি আরও প্রবল হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার মানুষের প্রতিরক্ষা ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com