রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের যৌথসভা

ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের যৌথসভা

সবসময় ডেস্ক ::: ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের যৌথসভা সড়ক পরিবহন সমন্বয় কমিটিকে অবৈধ দাবি করে প্রত্যাখ্যান

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতি ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন ইয়াসিন প্লাজাস্থ সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল।

যৌথসভায় পরিবহন সংশ্লিষ্ট মালিক-শ্রমিকদের সব পক্ষের সঙ্গে সমন্বয় না করে একটি স্বার্থান্বেষী মহল হুট করে সিলেট জেলা সড়ক পরিবহন সমন্বয় কমিটি গঠন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ কমিটিকে অবৈধ কমিটি বলে প্রত্যাখ্যান করা হয়।

সভায় জানানো হয়, একটি কুচক্রি মহল সিলেটের পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পায়তারা করছে। মালিক-শ্রমিকদের ঐক্যবিনষ্টকারীদের যে কোনো ধরণের ষড়যন্ত্র, অপচেষ্টা প্রতিহত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

সভায় নগরীর শাহপরাণ সেতুতে অবৈধভাবে টোল আদায় বন্ধে জোর দাবি জানানো হয়।

সভায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সিলেটের পরিবহন সেক্টরকে গতিশীল করতে একগুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়।

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় যৌথসভায় মালিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আক্তার রশিদ চৌধুরী, সহ সভাপতি আবদুল মুকিত, সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, সহ সভাপতি জুবায়ের চৌধুরী সুমন, সহ সভাপতি ফয়জুল ইসলাম, সহ সভাপতি মুহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল, সেবলু মিয়া, আব্দুর রাকিব, মাহবুবুর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ সত্তার মামুন, অর্থ সম্পাদক হাজি সায়েস্তা মিয়া তালুকদার, আলামিন, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আজির উদ্দিন।

শ্রমিক ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন ৪ বারের নির্বাচিত সভাপতি আবু সরকার, সহ সভাপতি শরিফ আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ জুলাহাস আহমদ বাদল সুনামগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুল ইসলাম, সহ সভাপতি আমির মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান প্রমুখ।

যৌথসভায় সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক শ্রমিক ইউনিয়নের সাবেক পাঁচবারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সাবেক কার্যকরী সভাপতি রুনু মিয়া, মালিক সমিতির পক্ষে সংগঠনের সহ সভাপতি আব্দুল হাকিম, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, কামাল হোসেন, ইলিয়াস আহমদ, সোহেল আলম, শাহপরাণ শাখা কমিটির সম্পাদক মো. বাবলাসহ মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মালিক সমিতির অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া তালুকদার।

সভায় সর্ব সম্মতিক্রমে সাদিকুর রহমান সাদিককে মালিক সমিতির সহ সভাপতি পদে অন্তর্ভুক্ত (মনোনীত) করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com