রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি: বদলি নিয়ে জটিলতা

ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি: বদলি নিয়ে জটিলতা

সবসময় ডেস্ক ::: আসার কথা ছিল বুধবারে। সব প্রস্তুতিও ছিল। সিলেটে অপেক্ষা। নতুন ডিসি মু. রেজা হাসান সিলেটের পথও ধরেছিলেন। এয়ারপোর্ট পর্যন্ত আসার পর হঠাৎ সচিবের ফোন। ফিরতে হলো মন্ত্রণালয়ে। বৃহস্পতিবারও তিনি আসেননি। আগামী রোববার নতুন আদেশের পর তিনি সিলেটের পথ ধরতে পারেন বলে মন্ত্রণালয় সূত্র বলেছে। সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের পর নতুন ডিসি হিসেবে নিয়োগ পান কুমিল্লায় দায়িত্ব পালন করা জেলা প্রশাসক মু. রেজা হাসান। আদেশের সময় তিনি কুমিল্লাতে দায়িত্ব পালন করছিলেন। ২৮শে জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সিলেটে বদলির নির্দেশ দেয়া হয়। একই আদেশে কুমিল্লায় তার জায়গায় নিয়োগ পেয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তার।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানিয়েছে, কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলির নির্দেশ দেয়ার পরদিনই তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার পর্ব শেষ করে তিনি বুধবার ফ্লাইট ধরে দুপুরে সিলেট পৌঁছার কথা। সিলেটের প্রশাসনের কাছেও এ খবর দেয়া হয়েছিল। কারণ, ডিসি রেজা সিলেটে পৌঁছে দায়িত্ব গ্রহণ করবেন। এজন্য সিলেটের প্রশাসনেও প্রস্তুতি ছিল। সিলেটের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দুপুর একটার ফ্লাইটে সিলেট পৌঁছার কথা ছিল। এরপর এয়ারপোর্ট থেকে তিনি সোজা ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতেও যাবার প্রস্তুতি ছিল। এ জন্য সিলেট আসতে তিনি মন্ত্রণালয়ের কাজ শেষ করে এয়ারপোর্ট পর্যন্ত আসেন। ফ্লাইটের পূর্ব মুহূর্তে জনপ্রশাসন সচিবের ফোনে তিনি সিলেটে না এসে ফের মন্ত্রণালয়ে ফিরে যান। ফলে সবকিছু ঠিক থাকার পরও ডিসি রেজা হাসান হঠাৎ করে ফিরে যাওয়ায় প্রশাসনের ভেতরেই জল্পনা শুরু হয়।

এদিকে, সিলেটের ডিসি নিয়ে গেল কয়েক দিন ধরে নানা ঘটনা ঘটছে। মাজারের দানবাক্সে প্রশাসনের হস্তক্ষেপের ঘটনায় আলোচনা যখন তুঙ্গে তখন গত ২১শে জুন সিলেট থেকে প্রত্যাহার করে নেয়া হয় ডিসি সারওয়ার আলমকে। তার এই প্রত্যাহারকে ঘিরে সিলেটে নানা আলোচনা এখনো চলছে। অনেকেই তাকে ডিসি হিসেবে ফিরে পেতে আন্দোলন করেন। আর এই অবস্থায় ২৮শে জুন নতুন ডিসি নিয়োগে প্রজ্ঞাপনে সব জল্পনার অবসান ঘটে। পরিস্থিতিও স্বাভাবিক হয়। তবে নতুন ডিসি এয়ারপোর্ট পর্যন্ত এসে ফিরে যাওয়া নিয়ে নতুন করে আলোচনার ডালপালা মেলছে। মন্ত্রনালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন ডিসি নিয়োগ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।

এবার সমস্যা দেখা দিয়েছে কুমিল্লায়। ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলি ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে। একই আদেশে এ দু’টি জেলায় ডিসি নিয়োগের প্রজ্ঞাপনটি ছিলো। কিন্তু কুমিল্লার নিয়োগ পাওয়া ডিসি রোজী আক্তারের বিরুদ্ধে অতীতে দুর্নীতির অভিযোগ ছিল। ফলে তার নিয়োগের আগেই বিষয়টি নিয়ে কুমিল্লায় তোলপাড় শুরু হয়।

এ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশটি কার্যকর করেনি। ফলে আদেশ সিলেটের ডিসি মু. রেজা হাসানকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে নেয়া হয়েছে। এখন নতুন করে প্রজ্ঞাপন জারির পর তাকে সিলেটে এসে যোগদান করতে বলা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা। তিনি জানান- সেজন্য মন্ত্রণালয় দু’একদিন সময় নিয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে আরেকজন নতুন ডিসি চূড়ান্ত হলে রোববারের মধ্যে দু’টি আদেশ একসঙ্গে জারি হতে পারে। অথবা পৃথক পৃথকভাবে আদেশ জারি হতে পারে। এরপর সিলেটে এসে দায়িত্ব নেবেন ডিসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com