বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা
সিলেটে ৮৫ লক্ষ টাকার চো/রাই পণ্য ধরলো বিজিবি

সিলেটে ৮৫ লক্ষ টাকার চো/রাই পণ্য ধরলো বিজিবি

সবসময় ডেস্ক :::সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও সরঞ্জাম জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৫ লক্ষ ৯২ হাজার ২৭০ টাকা। 

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর এবং মিনাটিলা বিওপি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, আঙুর এবং মাদকদ্রব্য উদ্ধার করেন। এ সময় একটি ভারতীয় এয়ার রাইফেলও উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ বাংলাদেশী শিং মাছ এবং অবৈধ বালু-পাথর বহনকারী বারকী নৌকা জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবেই এই সাফল্য এসেছে। বর্তমানে জব্দকৃত মালামাল সমূহের বিষয়ে আইনগত ও প্রশাসনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com