মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

বিয়ে ও অন্তঃসত্তা হওয়ার খবর একসঙ্গে দিলেন মৌসুমী হামিদ

বিয়ে ও অন্তঃসত্তা হওয়ার খবর একসঙ্গে দিলেন মৌসুমী হামিদ

জীবনের এক নতুন ও আনন্দের অধ্যায়ের সূচনা করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। গত মার্চ মাসের শেষ দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরের তিন মাস পর, এবার একই সাথে নিজের বিয়ে এবং মা হতে যাওয়ার মতো বড় দুটি সুখবর একসঙ্গে প্রকাশ করলেন এই অভিনেত্রী।
শুক্রবার (৪ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন মৌসুমী হামিদ। অনুষ্ঠানটিতে প্রথমবার তার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়।
এ সময় অনুষ্ঠানে তার পাশে ছিলেন তার স্বামী আবদুল ওয়াদুদ সজীব। শোবিজে মৌসুমীর মা হতে যাওয়ার গুঞ্জন বেশ কয়েকদিন ধরে শোনা গেলেও, এই অনুষ্ঠানের মাধ্যমেই তিনি নিজে সামনে এসে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন।
অনুষ্ঠানে মৌসুমী জানান, সবাইকে বড় একটি সারপ্রাইজ দেওয়ার জন্যই তিনি এমন একটি সুন্দর আয়োজনে স্বামী ও অনাগত সন্তানের বিষয়টি সবার সামনে নিয়ে এসেছেন, যাতে একসঙ্গেই সবাইকে সবটা জানানো যায়।
আবদুল ওয়াদুদের সঙ্গে বেশ আগেই তার বিয়ে সম্পন্ন হয়েছে জানিয়ে মৌসুমী বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে চমৎকার মিল ছিল, আর সে কারণেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম।’
জীবনের এই নতুন ও সুন্দর অধ্যায়ে পথচলার জন্য সর্বস্তরের ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন মৌসুমী হামিদ ও তার স্বামী আবদুল ওয়াদুদ সজীব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com