সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দিগুণ টোল আদায়ের প্রতিবাদে সুনামগঞ্জে চারদিন ধরে চলছে নৌ-ধর্মঘট বন্দরবাজার থেকে ৯০০ পিস ইয়াবাসহ আটক ১ সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি, আজ সেটাই করেছি : এমবাপ্পে মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবেন ইংলিশ ফুটবলাররা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি যারা নিজেরাই অবৈধ, তারা আমাকে বহিষ্কার করে কীভাবে : রিয়াজুল রিজু বিয়ে ও অন্তঃসত্তা হওয়ার খবর একসঙ্গে দিলেন মৌসুমী হামিদ যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে : এরদোয়ান তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, শুরু হয়েছে শোকমিছিল জানাজা কূটনীতি : কোরআন থেকে দেশ ও সংগঠনগুলোকে বার্তা দিল ইরান, কার জন্য কোন আয়াত খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্র হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ২০ জুলাই সনদ নিয়ে কোনো আপস নয় : জামায়াত আমির জাল ভিসা শনাক্ত হতেই গা-ঢাকা দিলেন ৭১ যাত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ উদ্ধার, আটক ১ সিলেটে ৮৫ লক্ষ টাকার চো/রাই পণ্য ধরলো বিজিবি সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য জব্দ, এয়ারগান উদ্ধার গোয়াইনঘাট থানার নতুন ওসি ওমর ফারুক, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’-এর ঘোষণা সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের যৌথসভা শিগগিরই আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট!!! ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি: বদলি নিয়ে জটিলতা

যারা নিজেরাই অবৈধ, তারা আমাকে বহিষ্কার করে কীভাবে : রিয়াজুল রিজু

যারা নিজেরাই অবৈধ, তারা আমাকে বহিষ্কার করে কীভাবে : রিয়াজুল রিজু

চলচ্চিত্র পরিচালক রিয়াজুল রিজু বলেছেন, ‘তারা (বর্তমান কমিটি) নিজেরাই তো অবৈধ; আবার আমাদের বহিষ্কার করে কীভাবে! আমি জুলাই অভ্যুত্থানে আহত গেজেটভুক্ত একমাত্র পরিচালক, তাদের উচিত ছিল আমাকে সংবর্ধনা দেওয়া। সেটা না করে উল্টো আমাকে আজীবনের জন্য বহিষ্কার করল।’
শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সভা। সেই সভায় রিয়াজুল রিজুকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত হলে তিনি এ কথা বলেন।
রিজু ছাড়াও সংগঠনের আরও ২ জন সদস্যকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, বদিউল আলম খোকন ও মঞ্জুরুল ইসলাম মেঘ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের কার্য নির্বাহী পরিষদের সদস্য গাজী মাহবুব।
তিনি জানান, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে ৩ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সদস্যরা।
রিয়াজুল রিজু এক গণমাধ্যমে জানান, বহিষ্কারের বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগই হয়নি। এমনকি সিদ্ধান্তের খবরটুকুও তিনি শুনেছেন গণমাধ্যমে।
রিজু বলেন, ‘খোকন ভাই একটা মামলা করেছিলেন, সেটার রেশ ধরেই হয়ত এরকম সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি এ বিষয়ে কিছু জানি না। সংগঠনের গঠনতন্ত্র আছে, নিয়ম আছে; সেই অনুযায়ী কোনো সদস্যকে বহিষ্কার করতে হলে ৩ বার নোটিশ দিতে হয়, সতর্ক করতে হয়। কিন্তু আমি তো কোনো নোটিশ পেলাম না!’
নির্মাতা জানান, যারা জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। সেটাও বেশ আগের কথা। এখন তিনি নিজের পরিবার ও কাজ নিয়েই ব্যস্ত।
পরিচালক সমিতির কার্যকরী কোনো কাজ নেই উল্লেখ করে রিজু বলেন, ‘সেখানে গল্প-গুজব আর একে-অপরের পেছনে পড়ে থাকা ছাড়া চলচ্চিত্রের উন্নয়নে কিছুই হয় না।’
রিজু বলেন, ‘শাহীন সুমন (সংগঠনের সভাপতি) ভাইয়ের সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, তাকে কতগুলো মামলা থেকে বাঁচিয়েছি আমি। কারণ আমার মনে হয়েছে, তিনি মানুষটা ভালো। অথচ, তিনিও আমাকে একটাবার কল করলেন না! এটা ঠিক হয়নি। চিরকাল এই কমিটিই থাকবে? সংগঠন চালানোর জন্য আমার মতো অনেক রিজুকে লাগবে। আমাদের বাদ দিয়ে সংগঠন চলবে কিভাবে?’
উল্লেখ্য, বছরখানেক আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বাতিল করতে মামলা করেছিলেন বদিউল আলম খোকন। এর প্রধান আসামি করা হয়েছিল নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে; যিনি এ বছরের শুরুর দিকে প্রয়াত হয়েছেন। ওই মামলার কারণেই নাকি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com