মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিশ্বম্ভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু গ্রামীণ অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্যের প্রসার ঘটলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে’ সুনামগঞ্জ সদর হাসপাতালে একদিনে রেকর্ড ৮০২ রোগী ভর্তি, ২৪৪ জনই শিশু সুনামগঞ্জের টোল বৃদ্ধির প্রতিবাদে ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনা, একে একে নিভে গেল তিন বন্ধুর জীবন গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ৩ দিনব্যাপী কর্মশালা শুরু কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দিগুণ টোল আদায়ের প্রতিবাদে সুনামগঞ্জে চারদিন ধরে চলছে নৌ-ধর্মঘট বন্দরবাজার থেকে ৯০০ পিস ইয়াবাসহ আটক ১ সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি, আজ সেটাই করেছি : এমবাপ্পে মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবেন ইংলিশ ফুটবলাররা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি যারা নিজেরাই অবৈধ, তারা আমাকে বহিষ্কার করে কীভাবে : রিয়াজুল রিজু বিয়ে ও অন্তঃসত্তা হওয়ার খবর একসঙ্গে দিলেন মৌসুমী হামিদ যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে : এরদোয়ান তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, শুরু হয়েছে শোকমিছিল জানাজা কূটনীতি : কোরআন থেকে দেশ ও সংগঠনগুলোকে বার্তা দিল ইরান, কার জন্য কোন আয়াত খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্র হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ২০ জুলাই সনদ নিয়ে কোনো আপস নয় : জামায়াত আমির জাল ভিসা শনাক্ত হতেই গা-ঢাকা দিলেন ৭১ যাত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

গ্রামীণ অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্যের প্রসার ঘটলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে’

গ্রামীণ অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্যের প্রসার ঘটলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে’

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, ‘একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পল্লীর উন্নয়নের কোনো বিকল্প নেই। আমাদের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই পল্লী অঞ্চলে বসবাস করে। তাই গ্রামীণ জনপদের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ক্ষুদ্র উদ্যোগের প্রসার ঘটানো সম্ভব হলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।’

 

সোমবার (৬ জুলাই) সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল- ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

 

বিভাগীয় কমিশনার বলেন, ‘পল্লী উন্নয়ন বলতে আমরা মূলত একটি আত্মনির্ভরশীল গ্রামীণ সমাজকে বোঝাচ্ছি, যেখানে একজন মানুষ তার জীবনযাপনের মৌলিক সব সুবিধা পাবেন। কৃষক ও উদ্যোক্তারা যেন স্থানীয়ভাবেই তাদের প্রয়োজন মেটাতে পারেন এবং উন্নত স্কুল-হাসপাতালসহ আধুনিক সব নাগরিক সুবিধা যেন গ্রামেই নিশ্চিত হয়- সেটাই আমাদের লক্ষ্য।’

 

তিনি বলেন, ‘দীর্ঘদিনের প্রচেষ্টার পরও আমরা পল্লীর কাঙ্ক্ষিত উন্নতি পুরোপুরি স্পর্শ করতে পারিনি। তাই এই দিবসকে সামনে রেখে আমাদের নতুন করে এগিয়ে যেতে হবে। একটি আত্মনির্ভরশীল পল্লী গঠনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।’

 

এর আগে সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সিলেটের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এবং বিআরডিবি সিলেট বিভাগের যুগ্ম পরিচালক মুহম্মদ রাশেদুল মামুন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি সিলেটের উপপরিচালক মরিয়ম দিলসাদ মনি।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা আক্তার, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী এবং বিআরডিবির সুবিধাভোগী অনিবালা দেবী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আল-আমিন এবং গীতা পাঠ করেন উপ-প্রকল্প কর্মকর্তা অসীম কুমার বাড়ৈ। এ সময় বিআরডিবির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ পল্লী উদ্যোক্তা হিসেবে পানি বালা দেবীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া ‘আমার চোখে দেখা পল্লী’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিআরডিবির উপকারভোগীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com