মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিশ্বম্ভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু গ্রামীণ অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্যের প্রসার ঘটলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে’ সুনামগঞ্জ সদর হাসপাতালে একদিনে রেকর্ড ৮০২ রোগী ভর্তি, ২৪৪ জনই শিশু সুনামগঞ্জের টোল বৃদ্ধির প্রতিবাদে ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনা, একে একে নিভে গেল তিন বন্ধুর জীবন গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ৩ দিনব্যাপী কর্মশালা শুরু কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দিগুণ টোল আদায়ের প্রতিবাদে সুনামগঞ্জে চারদিন ধরে চলছে নৌ-ধর্মঘট বন্দরবাজার থেকে ৯০০ পিস ইয়াবাসহ আটক ১ সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি, আজ সেটাই করেছি : এমবাপ্পে মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবেন ইংলিশ ফুটবলাররা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি যারা নিজেরাই অবৈধ, তারা আমাকে বহিষ্কার করে কীভাবে : রিয়াজুল রিজু বিয়ে ও অন্তঃসত্তা হওয়ার খবর একসঙ্গে দিলেন মৌসুমী হামিদ যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে : এরদোয়ান তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, শুরু হয়েছে শোকমিছিল জানাজা কূটনীতি : কোরআন থেকে দেশ ও সংগঠনগুলোকে বার্তা দিল ইরান, কার জন্য কোন আয়াত খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্র হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ২০ জুলাই সনদ নিয়ে কোনো আপস নয় : জামায়াত আমির জাল ভিসা শনাক্ত হতেই গা-ঢাকা দিলেন ৭১ যাত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

সুনামগঞ্জ সদর হাসপাতালে একদিনে রেকর্ড ৮০২ রোগী ভর্তি, ২৪৪ জনই শিশু

সুনামগঞ্জ সদর হাসপাতালে একদিনে রেকর্ড ৮০২ রোগী ভর্তি, ২৪৪ জনই শিশু

সবসময় ডেস্ক :::সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে এক দিনে সর্বোচ্চ ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির ইতিহাসে একদিনে এত রোগী আগে কখনো ভর্তি হননি। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার হাসপাতালে ভর্তি হওয়া ৮০২ রোগীর মধ্যে ২৪৪ জনই শিশু। এছাড়া সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১০২ জন। বিভিন্ন রোগে আক্রান্ত ১৬৬ জন নারী, ৯৩ জন পুরুষ এবং গাইনি ওয়ার্ডে ৪৪ জন ভর্তি ছিলেন। অন্য রোগীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসকেরা বলছেন, বর্ষা মৌসুমে আবহাওয়ার পরিবর্তন, বাতাসে আর্দ্রতা বৃদ্ধি এবং সংক্রামক রোগের প্রকোপ বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ, জ্বর, সর্দি-কাশি ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়েছে। এর প্রভাব পড়েছে ভর্তি রোগীর সংখ্যাতেও।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, একদিনে এত রোগী আগে কখনো ভর্তি হয়নি। শনিবার বিশেষ করে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। একই সঙ্গে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে অনেক রোগী ভর্তি হন। জনবল সংকটের মধ্যেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, রোববার রোগীর চাপ কিছুটা কমেছে। বিকেল পর্যন্ত হাসপাতালে মোট ৫৯৩ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে ১৬০ জন শিশু এবং ৭০ জন সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুমি রোগের প্রকোপ অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও রোগীর চাপ বেশি থাকতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com