মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিশ্বম্ভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু গ্রামীণ অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্যের প্রসার ঘটলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে’ সুনামগঞ্জ সদর হাসপাতালে একদিনে রেকর্ড ৮০২ রোগী ভর্তি, ২৪৪ জনই শিশু সুনামগঞ্জের টোল বৃদ্ধির প্রতিবাদে ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনা, একে একে নিভে গেল তিন বন্ধুর জীবন গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ৩ দিনব্যাপী কর্মশালা শুরু কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দিগুণ টোল আদায়ের প্রতিবাদে সুনামগঞ্জে চারদিন ধরে চলছে নৌ-ধর্মঘট বন্দরবাজার থেকে ৯০০ পিস ইয়াবাসহ আটক ১ সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি, আজ সেটাই করেছি : এমবাপ্পে মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবেন ইংলিশ ফুটবলাররা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি যারা নিজেরাই অবৈধ, তারা আমাকে বহিষ্কার করে কীভাবে : রিয়াজুল রিজু বিয়ে ও অন্তঃসত্তা হওয়ার খবর একসঙ্গে দিলেন মৌসুমী হামিদ যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে : এরদোয়ান তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, শুরু হয়েছে শোকমিছিল জানাজা কূটনীতি : কোরআন থেকে দেশ ও সংগঠনগুলোকে বার্তা দিল ইরান, কার জন্য কোন আয়াত খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্র হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ২০ জুলাই সনদ নিয়ে কোনো আপস নয় : জামায়াত আমির জাল ভিসা শনাক্ত হতেই গা-ঢাকা দিলেন ৭১ যাত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান

স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান

Oplus_131072

সবসময় ডেস্ক :::সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ক্রীড়া ক্ষেত্রে প্রতিবন্ধী খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করে বলেছেন, তাদেরকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। প্রতিবন্ধীদেরকে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক। প্রতিবন্ধীদের পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন প্রদক্ষেপ গ্রহণ করবে। বর্তমানে প্রতিবন্ধী স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে ব্যক্তিগত ভাবে সম্মাননা দেয়ার জন্য সিসিক উদ্যোগ নেবে। তিনি বলেন, সমাজে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার এবং সুযোগ-সুবিধা বাস্তবায়ন করতে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করছে। তাদেরকেও সিসিক সহযোগিতা করবে। তিনি আরো বলেন, প্রতিবন্ধী জাবেদ এর এই অর্জন সিলেট তথা দেশের জন্য গর্বের। ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 

সিসিক প্রশাসক ৬ জুলাই সোমবার বিকাল ৪টায় সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমের অধিনায়ক, বাংলাদেশ প্যারা গেমস ব্যাডমিন্টন ইভেন্টের স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রো বল দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম এর সভাপতি আলহাজ আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্ট সিলেট অঞ্চলের ডিজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। সংবর্ধিত অতিথি প্রতিবন্ধী স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ ভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, শাহী ঈদগাহস্থ শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট এর প্রিন্সিপাল হ্যাপী রাণী দেব, ব্লাস্ট সিলেটের সাবেক কো-অর্ডিনেটর এডভোকটে সত্যজিত কুমার দাস, এডভোকেট সৈয়দ কাউছার আহমদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি সৈয়দ শওকত আলী, নির্বাহী সদস্য স্বপন আহমদ, সদস্য জাকারিয়া আহমদ প্রমুখ।

 

সংবর্ধিত অতিথি প্রতিবন্ধী স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি বিসিবি’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com