বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটে এসএমপির অভিযানে গ্রেফ/তার ১৫৬, আ/টক ৭১ গাড়ি তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত গোয়াইনঘাটে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযানে ধরা ৬ ‘দালাল’ সিলেটে মার্কিন বিনিয়োগ ও পর্যটন নিয়ে মন্ত্রী-রাষ্ট্রদূতের বৈঠক ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বাদ বিএনপি নেতাসহ ১০ জন সিলেটে মার্কিন বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক মৌলভীবাজারে বাড়ির বাথরুমে মিলল শুঁটকি ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ বিশ্বম্ভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু গ্রামীণ অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্যের প্রসার ঘটলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে’ সুনামগঞ্জ সদর হাসপাতালে একদিনে রেকর্ড ৮০২ রোগী ভর্তি, ২৪৪ জনই শিশু সুনামগঞ্জের টোল বৃদ্ধির প্রতিবাদে ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনা, একে একে নিভে গেল তিন বন্ধুর জীবন গোয়াইনঘাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ৩ দিনব্যাপী কর্মশালা শুরু কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দিগুণ টোল আদায়ের প্রতিবাদে সুনামগঞ্জে চারদিন ধরে চলছে নৌ-ধর্মঘট বন্দরবাজার থেকে ৯০০ পিস ইয়াবাসহ আটক ১ সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি, আজ সেটাই করেছি : এমবাপ্পে মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবেন ইংলিশ ফুটবলাররা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি যারা নিজেরাই অবৈধ, তারা আমাকে বহিষ্কার করে কীভাবে : রিয়াজুল রিজু বিয়ে ও অন্তঃসত্তা হওয়ার খবর একসঙ্গে দিলেন মৌসুমী হামিদ যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে : এরদোয়ান তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, শুরু হয়েছে শোকমিছিল

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযানে ধরা ৬ ‘দালাল’

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযানে ধরা ৬ ‘দালাল’

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে (ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা) দীর্ঘদিন ধরে চলা দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে বড় ধরনের ঝটিকা অভিযান চালিয়েছে র‌্যাব ও জেলা প্রশাসন। সোমবার (৫ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে ৬ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছিলেন। দ্রুত সেবা দেওয়ার নাম করে এবং সরকারি কাজে প্রভাব খাটানোর আশ্বাস দিয়ে এই চক্রটি সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের অবৈধ অর্থ হাতিয়ে নিচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৯-এর সদর কোম্পানি ও সিলেট জেলা প্রশাসন যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে।

আটককৃতরা হলেন, শাহপরাণ থানার লায়েক মিয়া, বিশ্বনাথের আব্দুল মান্নান, সুনামগঞ্জের তাহিরপুরের সুব্রত পাল, দোয়ারাবাজারের আব্দুল হান্নান, মোগলাবাজারের সুজন দেবনাথ এবং দোয়ারাবাজারের জিয়াউর রহমান। অভিযানের সময় তারা সেবাগ্রহীতাদের সাথে প্রতারণার কথা স্বীকার করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের সাজা প্রদান করেন।

র‌্যাব-৯ জানায়, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জোনাল সেটেলমেন্ট অফিসের মতো স্পর্শকাতর স্থানে দালালদের মূলোৎপাটন করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য। জনস্বার্থে র‌্যাবের এই তৎপরতাকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com