রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বাদ বিএনপি নেতাসহ ১০ জন

২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বাদ বিএনপি নেতাসহ ১০ জন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রায় নয় মাস পর আদালতে অভিযোগপত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তদন্ত শেষে ৩৭ জনের এজাহারভুক্ত আসামির মধ্যে ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় উপজেলা বিএনপির এক নেতাসহ ১০ জনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম গত সোমবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (তাহিরপুর জোন) অভিযোগপত্র জমা দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ৬ থেকে ১১ অক্টোবর তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় জাদুকাটা নদীর তীর কেটে প্রকাশ্যে বালু উত্তোলন করা হয়। নৌকা ও বাল্কহেড ব্যবহার করে হাজারো মানুষ নদী থেকে বালু নিয়ে যান। পরে ১৫ অক্টোবর পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়।

অভিযোগপত্রে তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাজা মাইনুদ্দিন, মোশাহিদ আলম ওরফে রানু মেম্বার, জামাল মিয়া, বিল্লাল মিয়া, বোরহান উদ্দিনসহ মোট ২৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। একই ঘটনায় এর আগে রানু মেম্বারকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে, মামলার এজাহারে নাম থাকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সমর্থনে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় তাদের নাম অভিযোগপত্রে রাখা হয়নি।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে প্রমাণ পাওয়া যায়নি, তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, বালু লুট বন্ধ করতে হলে নিয়মিত টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনার বিকল্প নেই।

উল্লেখ্য, জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা উদ্বেগ জানিয়ে আসছেন। এদিকে গত বছর নদীর দুটি বালুমহাল ১০৭ কোটি টাকায় ইজারা দেওয়া হলেও আদালতের নির্দেশে চলতি মৌসুমে ইজারা কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে সরকার সম্ভাব্য বিপুল রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com