শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এবার সিলেটের ডিসি নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার টাকা ছাড়া নড়ে না ফাইল! গোয়াইনঘাট ভূমি অফিসে ঘুষের অভিযোগ সিলেটে ২২ হাজারের বেশি মসজিদ, ইতিহাস-ঐতিহ্যের জীবন্ত সাক্ষী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা” অ স্ত্রে র মহড়া, সিলেটে ছাত্রলীগ নেতা গ্রে ফ তা র দেবরের লা ল সার শিকার ভাবী, যুবক গ্রে ফ তার পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খু/ন: ধরা ননদের জামাই সিলেটে বৃষ্টি থাকবে কতদিন: যা বলছে আবহাওয়া অফিস ঘরে ঢুকে গৃহবধূকে ধ/র্ষণ: রিকাবীবাজার থেকে গ্রে/ফতার এনআইডি তথ্য চুরির রহস্য উদঘাটনে তৎপর দুদক, বিভিন্ন দফতরে নথির খোঁজে চিঠি ইরান-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ১২ বাংলাদেশি নিহত ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা : প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ মিসরে মঞ্চ মাতাবেন শাকিরা আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ একজন কর্মী ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত : হরমুজে আটকা পড়েছেন ৬ হাজার নাবিক ফের কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান দাফনের জন্য মাশহাদে নেওয়া হয়েছে খামেনির মরদেহ সিলেট সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ বিসিবি’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান তাহিরপুরে বালু উত্তোলনে বাঁধা, মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সিসিক প্রশাসক শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলা: যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই মাধবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৬ মাসের কারাদণ্ড মৌলভীবাজারে বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! বিশ্বনাথে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নদীভাঙনে ভিটে হারা তিন পরিবার, আতঙ্কে তীরের মানুষ

নদীভাঙনে ভিটে হারা তিন পরিবার, আতঙ্কে তীরের মানুষ

নদীভাঙনে বসতভিটা বিলীন হয়ে ভিটেহারা হয়ে পড়েছেন হবিগঞ্জের মাধবপুরের বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের তিনটি পরিবার। তীব্র ভাঙনের কারণে এলাকার আরও বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

মঙ্গলবার রাতে ভবানীপুর গ্রামে এই নদীভাঙনের ঘটনা ঘটে। ভাঙনে ঘরবাড়ির পাশাপাশি একটি পুকুরের পাড় ভেঙে কয়েক লাখ টাকার মাছ নদীতে ভেসে গেছে। এছাড়া পল্লী বিদ্যুতের খুঁটি পানির স্রোতে উপড়ে পড়েছে। ভিটেমাটি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া সোনাই নদীর একটি শাখা খাল খনন করা হয়েছিল। খননকাজ শেষ হওয়ার পর থেকেই এলাকায় ভারী বর্ষণ শুরু হয়। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পানির তীব্র স্রোতে মঙ্গলবার রাতে ভবানীপুর গ্রামের মুস্তাকিম মিয়া, রশিদ মিয়ার মেয়ে হোসনে আরা এবং সুমান মিয়ার তিনটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানির স্রোতে ঘরবাড়ির পাশাপাশি বেশ কিছু ফলদ গাছপালা এবং একটি পুকুরের মাছ নদীতে ভেসে গেছে। আজ বুধবার (৮ জুলাই) দুপুরেও ওই এলাকায় অল্প অল্প করে ভাঙন অব্যাহত থাকতে দেখা গেছে।

খবর পেয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com