শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা”

শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা”

সবসময় ডেস্ক :::শিক্ষার্থীদের বাচনভঙ্গি, আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধিমত্তা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

 

দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তী দিনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় উপস্হিত বক্তৃতা প্রতিযোগিতা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম। তাঁর সুদক্ষ নেতৃত্ব, দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় পুরো আয়োজনটি হয়ে ওঠে সুশৃঙ্খল, প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কো-অর্ডিনেটর শর্মিলী রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের উপাধ্যক্ষ তাঁর বক্তব্যে বক্তৃতা চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বক্তৃতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তার গভীরতা তৈরি এবং নিজেদের মতামত স্পষ্ট ও সুন্দরভাবে প্রকাশের দক্ষতা অর্জনে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রতিভার বিকাশ ঘটানোর আহ্বান জানান।

 

এরপর শুরু হয় প্রতিযোগিতার মূল পর্ব। শিক্ষার্থীরা একে একে বিভিন্ন বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের বক্তব্য উপস্থাপন করে। তাদের সাবলীল উপস্থাপন, উপস্থিত বুদ্ধিমত্তা ও সৃজনশীল ভাবনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আকর্ষণীয় ও উৎসবমুখর।

 

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাহনাজ আক্তার লিপি, ফারজানা তাসনিম, লাভলী ইয়াসমিন, মুক্তা ধর, শাহিদা আক্তার, মাহমুদা নুসরাত তপাদার এবং এল. এন. পিউলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সানজিদা হক তারিন ও ববি রাণী দে।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com