শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান

সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান

Oplus_131072

সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল নগরী শাহজালাল উপশহরস্থ গার্ডেন টাওয়ারে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের এই ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে রোগিগণ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আলমাহির ফেরদৌস, প্রফেসর ড. এন. এম. কিরণ ও ডা. তাহমিনা খালেক এর কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও পিআরপি ,স্টেম সেল ও আকুপাংচার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়ে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটুর ব্যথা, স্ট্রোক পরবর্তী জটিলতা, পক্ষাঘাত, স্পোর্টস ইনজুরি এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার চিকিৎসায় ফিজিওথেরাপির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক সময়ে দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহণ করলে অনেক রোগী অস্ত্রোপচার ছাড়াই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

বাংলাদেশে স্ট্রোক, প্যারালাইসিস, দীর্ঘদিনের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটুর ব্যথা, গুলিয়ান-বারে সিনড্রোম, পার্কিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া এবং অন্যান্য জটিল নিউরো-মাসকিউলোস্কেলেটাল রোগে আক্রান্ত রোগীদের জন্য আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা নিয়ে কাজ করছে সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস।

সেবামূলক প্রতিষ্ঠানটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করে। এছাড়া প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রোগী ও তাদের স্বজনদের জন্য বিশেষ কাউন্সেলিং ও স্বাস্থ্য সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে রোগের কারণ, চিকিৎসা পদ্ধতি, পুনর্বাসনের গুরুত্ব এবং রোগীর করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এরপর প্রতিটি রোগীকে পৃথকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মূল্যায়ন করে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন। যেসব রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় মনে করা হয়, তাঁদের জন্য বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতে সমন্বিত চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হয়।

এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ গ্রহনের আহবান জানিয়ে কর্তৃপক্ষ বলেন, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও সেমিনারের আয়োজন অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com