শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
চুপ জৈন্তাপুর

চুপ জৈন্তাপুর

সবসময় ডেস্ক :::ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকেই ভয় পাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক মতামত প্রকাশকারীদের মুঠোফোনে বার্তা (মেসেজ) দিয়ে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ফলে জনমনে আতঙ্ক, উৎকণ্ঠা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে গাজা সেবন,ও ইয়াবা সেবন ঘিরে ভাইরাল ভিডিও বিতর্ক নতুন মোড় নিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

স্থানীয়দের একাংশের দাবি, শুধু তদন্ত কমিটি নয়—ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত ফরেনসিক বিশ্লেষণের পাশাপাশি আইনসম্মত প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনে ডোপ টেস্টও করা উচিত।

তাদের ভাষ্য, চেয়ারম্যান ভিডিওগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করেছেন। তাই ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব বলে তারা মনে করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের দাবি উঠেছে।

অনেকেই লিখছেন, ভিডিওগুলোর প্রযুক্তিগত পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বিতর্কের স্বচ্ছ ও নিরপেক্ষ নিষ্পত্তি হওয়া উচিত। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চেয়ারম্যানকে ঘিরে আরও কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন পোস্টে এসব ভিডিও নিয়ে মাদকসেবনের অভিযোগও আনা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভাইরাল ভিডিও এবং হামলা ও মামলার ভয়ে এ-সংক্রান্ত বিতর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকেই সাহস পাচ্ছেন না। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের পর হুমকিমূলক বার্তা পাওয়ার অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের প্রত্যাশা, তদন্ত কমিটির প্রতিবেদন, প্রযুক্তিগত ফরেনসিক বিশ্লেষণ এবং আইনসম্মত প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে বিষয়টির দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ নিষ্পত্তি হবে। এতে জনমনে সৃষ্টি হওয়া সন্দেহ, বিতর্ক ও উদ্বেগের অবসান ঘটবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com