শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সবসময় ডেস্ক :::বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা বাজেট বাস্তবায়ন বিষয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরদের সঙ্গে মতবিনিময় সভা ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ৯ জুলাই) অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

 

সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা বাজেট ইউজিসির মাধ্যমে বাস্তবায়িত হলেও বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে। গবেষণা বাজেটের স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে একটি সমন্বিত কমিটি গঠন এবং সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।

 

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গবেষণা প্রস্তাব দ্রুত আহ্বান, যাচাই-বাছাই শেষে সময়মতো অর্থ ছাড় এবং আঞ্চলিক বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

 

সভায় অংশগ্রহণকারী ভাইস- চ্যান্সেলরগণ গবেষণা অনুদান দ্রুত বিতরণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থাপনার মাধ্যমে গবেষণা অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ আরও শক্তিশালী হবে।

 

মতবিনিময় সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো: সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবীব, প্রফেসর ড. মো: আইয়ুব ইসলাম এবং প্রফেসর ড. আব্দুল্লাহ – আল – মামুন উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com