শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

‎‎সবসময় নিউজ :::সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি ও পুরাতন মালপত্র ব্যবসায়ীদের ওপর চলমান জুলুমের প্রতিবাদে কাজির বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ব্যবসায়ীরা কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বিতর্কিত পুলিশ কর্মকর্তা এসআই খবিরের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন।

 

‎‎ব্যবসায়ীদের অভিযোগ, কাজির বাজার এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশের কতিপয় কর্মকর্তা সাধারণ ব্যবসায়ী ও নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা মূল ব্যানারে লেখা ছিল “নিরীহ মানুষের ওপর পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার অবসান চাই”। একই সাথে সেখানে স্পষ্ট স্লোগানে লেখা হয় “টাকা না দেওয়ায় মিথ্যা মামলা! এসআই-খবির-এর অপসারণ চাই।”

 

‎‎মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ীরা বলেন, “আমরা দিনরাত হাড়ভাঙা খাটুনি করে ভাঙ্গারি মালের ব্যবসা করি, কোনো চুরি-ডাকাতি করি না। কিন্তু এসআই খবির আমাদের ওপর প্রতিনিয়ত জুলুম চালাচ্ছেন। দোকানে এসে অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তার চাহিদামতো টাকা না দিলেই কপালে জোটে চুরির মালের অবাস্তব অভিযোগ এবং মিথ্যা মামলা। অনেক নিরীহ ব্যবসায়ীকে এই মিথ্যা মামলার কারণে জেল খাটতে হয়েছে। আমরা পেটে লাথি মারার এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

 

‎‎ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কড়া ভাষায় বলেন, “আমরা এলাকায় আইনের শাসন চাই, কোনো পুলিশি জুলুম চাই না। একজন অফিসারের অনৈতিক কর্মকাণ্ডের দায় পুরো পুলিশ বাহিনী নিতে পারে না। টাকা না দেওয়ায় মিথ্যা মামলা দেওয়ার এই নোংরা খেলা বন্ধ করতে হবে। এসআই খবিরের অনৈতিক কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

 

‎‎মানববন্ধন থেকে ব্যবসায়ীরা স্পষ্ট আলটিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে যদি এসআই খবিরকে সিলেট থেকে অপসারণ করা না হয় এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে পরবর্তীতে দোকানপাট বন্ধ রেখে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।‎ ‎এবিষয়ে সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে তাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

 

‎‎মানববন্ধনে বক্তব্যে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে এসআই খবির’র মোঠোফোনে একাদিক বার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com