শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
জাফলংয়ে গুচ্ছগ্রাম বিদ্যালয়ে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাফলংয়ে গুচ্ছগ্রাম বিদ্যালয়ে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সবসময় ডেস্ক :::সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা এবং বাঙালির ঐতিহ্যের প্রতি আগ্রহ তৈরি করতেই এ আয়োজন করা হয়।

 

শনিবার (১১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে এবং কাওসার আহমদ ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, গোয়াইনঘাট উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী দীপ্তি রানী বৈষ্ণব, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের এই প্রত্যন্ত অঞ্চলে যুব সমাজের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে এখানে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছে, যা শিক্ষার আলো ছড়াতে এক অনন্য ভূমিকা রাখছে। আজকের এই ফল উৎসবের মাধ্যমে শিশুরা কেবল ফলের পুষ্টিগুণ সম্পর্কেই জানবে না, বরং আমাদের সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির সাথেও পরিচিত হবে। এই কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব সময় এই বিদ্যালয়ের পাশে থাকবে।

 

সভাপতির বক্তব্যে মোঃ করিম মাহমুদ লিমন বলেন, আমাদের মূল লক্ষ্য অবহেলিত ও শ্রমজীবী পরিবারের সন্তানদের শিক্ষার মূল স্রোতধারায় নিয়ে আসা। সম্পূর্ণ বিনা বেতনে আমরা এই পাঁচ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছি। আজকের এই উৎসবের উদ্দেশ্য শিশুদের পড়াশোনার পাশাপাশি আনন্দ দেওয়া এবং আমাদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া।

 

উৎসবে আম, জাম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকন, ড্রাগন ফল, মাল্টা, কলাসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন ফল সম্পর্কে জানতে এবং সেগুলোর স্বাদ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে।

 

ফল উৎসবের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com