রবিবার, ১২ Jul ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শাহজালাল (র.) দরগাহে নগদ ৪৮ লাখ, সঙ্গে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল ভা’রতীয় খাসিয়াদের গু’লিতে গোয়াইনঘাটের যুবক নি’হত শাহজালালের মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখা চিঠি শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ধর্মীয়-তান্ত্রিক প্রতীক আঁকা রহস্যময় চিরকুট মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র, ‘মুন্নি ও আমিনুলের সম্পর্ক’ অটুট রাখার আরজি এবার দানবাক্সে মিলল ‘খোকন’-এর বিরুদ্ধে অভিযোগ, সাথে সারওয়ার আলমকে ফেরানোর দাবি জাফলংয়ে গুচ্ছগ্রাম বিদ্যালয়ে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটে ‘হানিট্র্যাপে’ ফেলে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে খোয়াইর পানি মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকারকে ঘিরে ফের আলোচনা চুপ জৈন্তাপুর পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত এবার সিলেটের ডিসি নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার টাকা ছাড়া নড়ে না ফাইল! গোয়াইনঘাট ভূমি অফিসে ঘুষের অভিযোগ সিলেটে ২২ হাজারের বেশি মসজিদ, ইতিহাস-ঐতিহ্যের জীবন্ত সাক্ষী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা” অ স্ত্রে র মহড়া, সিলেটে ছাত্রলীগ নেতা গ্রে ফ তা র দেবরের লা ল সার শিকার ভাবী, যুবক গ্রে ফ তার পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খু/ন: ধরা ননদের জামাই সিলেটে বৃষ্টি থাকবে কতদিন: যা বলছে আবহাওয়া অফিস ঘরে ঢুকে গৃহবধূকে ধ/র্ষণ: রিকাবীবাজার থেকে গ্রে/ফতার এনআইডি তথ্য চুরির রহস্য উদঘাটনে তৎপর দুদক, বিভিন্ন দফতরে নথির খোঁজে চিঠি ইরান-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ১২ বাংলাদেশি নিহত ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা : প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটে ‘হানিট্র্যাপে’ ফেলে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

সিলেটে ‘হানিট্র্যাপে’ ফেলে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

সবসময় ডেস্ক :::সিলেটে ‘হানিট্র্যাপের’ মাধ্যমে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি আইফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

শনিবার (১১ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এসএমপি জানায়, গতকাল শুক্রবার (১০ জুলাই) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মোগলাবাজার থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাসিন হোসেন আবির (১৮) ও জাবেদ আহমেদ (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

অভিযানের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি আইফোন এক্সএস ম্যাক্স উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বলে দাবি করা ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলে বিজ্ঞতিতে উল্লেখ করে পুলিশ।

 

পুলিশের দাবি, চক্রটির এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান (২১) নামের এক তরুণের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ৪ জুলাই গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে দেখা করার পর ওই নারী মোটরসাইকেলে করে তাঁকে মোগলাবাজারের দাউদপুর তুরুকখলা এলাকায় পৌঁছে দিতে বলেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছানোর পর ওই নারী, গ্রেপ্তার হওয়া দুই যুবক ও তাঁদের আরেক সহযোগী চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করেন। পরে তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল ও একটি আইফোন এক্সএস ম্যাক্স ছিনিয়ে নেওয়া হয়।

 

এ ঘটনায় মোগলাবাজার থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়েছে উল্লেখ করে পুলিশ বলছে, ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com