মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন

বিশ্বখ্যাত চলচ্চিত্র জুরাসিক পার্কের ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া নিউজিল্যান্ডের কিংবদন্তি অভিনেতা স্যাম নিল আর নেই। পিকি ব্লাইন্ডার্স, দ্য পিয়ানো ও দ্য হান্ট ফর রেড অক্টোবর–এর মতো চলচ্চিত্র ও সিরিজেও সমান দক্ষতায় অভিনয় করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রিয়জনদের ঘিরে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যাম নিল। তার মৃত্যু ছিল ‘আকস্মিক ও অপ্রত্যাশিত’। তবে পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে তিনি রক্তের ক্যান্সার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন।

বিবৃতিতে সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও করা হয়েছে।

২০২৩ সালে স্যাম নিল প্রকাশ্যে জানান, তিনি বিরল ধরনের রক্তের ক্যান্সার অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা, যা নন-হজকিন লিম্ফোমার একটি ধরন, তাতে আক্রান্ত হয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও কার-টি সেল থেরাপির পর চলতি বছরের এপ্রিলে তিনি জানান, সর্বশেষ পরীক্ষায় তার শরীরে ক্যান্সারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সে সময় তিনি সুস্থ হয়ে ওঠাকে জীবনের অন্যতম বড় আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছিলেন।

১৯৪৭ সালে উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেওয়া স্যাম নিল শৈশবে পরিবারসহ নিউজিল্যান্ডে চলে যান। সত্তরের দশকে অভিনয়জীবন শুরু করে তিনি ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠা পান। ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত জুরাসিক পার্ক–এ জীবাশ্মবিদ ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রে অভিনয় তাকে বিশ্বজোড়া পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে জুরাসিক ওয়ার্ল্ড সিরিজেও তিনি একই চরিত্রে ফিরেছিলেন।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও ছিল তার সমান উপস্থিতি। জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্স, দ্য টুয়েলভসহ নানা প্রযোজনায় অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বহুমাত্রিক অভিনয়ের জন্য সমালোচক ও দর্শকের সমান স্বীকৃতি পেয়েছেন।

স্যাম নিলের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাকে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম স্মরণীয় অভিনেতাদের একজন হিসেবে স্মরণ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com