বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী ফিরল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইট ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ, মানতে হবে যেসব শর্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শ্রদ্ধা ৫ থেকে ৮ আগস্ট সরকারবিহীন কেমন ছিল বাংলাদেশ যেভাবে গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে শেষ মুহূর্তে যোগাযোগ রাখতো শেখ হাসিনা সিলেটে দুইজনের মৃ*ত্যু, হাসপাতালে ৩ শতাধিক গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না এবার আসছে ‘ছোট ছেলে’ নাটক যুক্তরাষ্ট্রের মূল দলে বাংলাদেশের সুলিভান! ট্রাম্পের মতো টুপি পরে বিপাকে বিশ্বকাপ ফাইনালে গোলদাতা তোরেস পাকিস্তান-শাসিত কাশ্মীরে কেন বাড়ছে বিক্ষোভ? প্রবল বৃষ্টি ও ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৭, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা তিন বছর পর ১১২ ফিলিস্তিনির দাফন, গাজার গণজানাজায় শোকের মাতম ইয়েমেনের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তলিয়ে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার ভুতুড়ে বিল-লোডশেডিংয়ে অতিষ্ঠ কমলগঞ্জের জনজীবন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণ-অভ্যুত্থান ও মেটিকুলাস ডিজাইনের দ্বিধা ছাত্র-জনতার বিপ্লবে যেভাবে পতন ঘটেছিল শেখ হাসিনার ৫ আগস্ট যেভাবে ভারত পৌঁছেছিলেন শেখ হাসিনা সিলেটে আন্দোলনের অস্ত্র এখন কোথায়? দুই বছরেও মেলেনি উত্তর প্রবাসী আয়ে শীর্ষ ঢাকা, চারে সিলেট! জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল ৩ বাংলাদেশির ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

এবার আসছে ‘ছোট ছেলে’ নাটক

এবার আসছে ‘ছোট ছেলে’ নাটক

২০১৭ সালে ছোট পর্দায় মুক্তি পায় ‘বড় ছেলে’ নাটক। নাটকটিতে মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের গল্প তুলে আনেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। দর্শকমনে বিশেষ জায়গা করে নিয়েছিল এই নাটকটি। অপূর্ব ও মেহজাবীনের অভিনীত এই নাটকটি ইউটিউবেও একাধিক রেকর্ড গড়েছিল সে সময়।
প্রায় এক দশক পরে ছোট পর্দায় এবার আসছে নতুন নাটক ‘ছোট ছেলে’। তবে এটি ‘বড় ছেলে’র ধারাবাহিকতা নয়। আনিসুর রহমান রাজিব  পরিচালিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী বৃহস্পতিবার সান ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। একইসঙ্গে এ নাটকের মাধ্যমে যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া।
নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
নাটকটি নিয়ে আরশ খান বলেন, এটি একটি আবেগঘন পারিবারিক গল্প, যেখানে দর্শক নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাবেন। নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক হিসেবে দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সুনেরাহ বিনতে কামাল জানান, তিনি সবসময় গল্পনির্ভর কাজকে গুরুত্ব দেন। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র ও পুরো টিমের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে তিনি আনন্দিত।
প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া জানিয়েছে, শুধু নাটক নির্মাণ নয়, দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতে নিয়মিত নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব কনটেন্টসহ বিভিন্ন ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com