রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু আদালতের নির্দেশে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, দিতে হলো মুচলেকা গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত সিলেটে পূজার নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশের ৯০টি মোবাইল টিম প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার সিলেটে ৪ মেশিন অকার্যকর, জরিমানা সাড়ে ৩ লাখ সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় ৩ জন নি হ ত সিলেটে ছাত্রলীগ নেতা রিমন-আতিক গ্রে ফ তা র কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনুশীলনেও বল হারাতেন না মেসি ৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চলছে ধরপাকড় মুসলিমদের ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে তোলা হবে অভিজিৎকে প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম
কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব

কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব

কানাইঘাট প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপুজার আজ মহাসপ্তমী। সারা দেশের ন্যায় কানাইঘাট উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এবারে উপজেলার ৩৪টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে।

 

প্রতিটি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের ধর্মীয় রীতিনীতি মেনে উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করছেন। প্রতিটি পূজা মন্ডপে উপজেলা প্রশাসন সার্বিক মনিটরিং সহ থানা পুলিশ ও আনসার বিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়াও অন্যান্য বাহিনী সদস্যরা শারদীয় দুর্গাপুজায় নাশকতা এড়াতে তৎপর রয়েছে।

 

এদিকে শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস কানাইঘাট পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পৌরসভার ৫টি পূজা মন্ডপে পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় তিনি প্রতিটি মন্ডপের সদস্যদের কোন ধরণের সমস্যা হচ্ছে কিনা খোজ খবর নেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তাকে জানান কানাইঘাটে অতীতের মত ধর্মীয় সম্প্রীতির মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।

 

সরকারের পক্ষ থেকে এবারের পূজায় অনুদান বাড়ানো সহ সরকারী ছুটি বৃদ্ধি করায় তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com