রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু আদালতের নির্দেশে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, দিতে হলো মুচলেকা গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত সিলেটে পূজার নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশের ৯০টি মোবাইল টিম প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার সিলেটে ৪ মেশিন অকার্যকর, জরিমানা সাড়ে ৩ লাখ সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় ৩ জন নি হ ত সিলেটে ছাত্রলীগ নেতা রিমন-আতিক গ্রে ফ তা র কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনুশীলনেও বল হারাতেন না মেসি ৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চলছে ধরপাকড় মুসলিমদের ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে তোলা হবে অভিজিৎকে প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম
সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারে সাবলেট দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আবাসিক এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও রক্ষণাবেক্ষণের ঘাটতি দেখে ক্ষোভ প্রকাশ করে আগামী দুই সপ্তাহের মধ্যে পরিচ্ছন্নতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়ার তথ্য শুনে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘সাবলেট দেয়া কি বৈধ? যদি তা বৈধ না হয়ে থাকে, তাহলে কীভাবে এসব চলছে? আমি দেখি কি করতে পারি।’
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টারের বিভিন্ন এলাকা, চলাচলের পথ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় পরিচ্ছন্নতার ঘাটতি ও রক্ষণাবেক্ষণের দুরবস্থা দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চান। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি কোয়ার্টারের পরিবেশ উন্নয়নে বাসিন্দাদেরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় কোয়ার্টারের বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী তাদের অভিযোগ শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com