রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু আদালতের নির্দেশে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, দিতে হলো মুচলেকা গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত সিলেটে পূজার নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশের ৯০টি মোবাইল টিম প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার সিলেটে ৪ মেশিন অকার্যকর, জরিমানা সাড়ে ৩ লাখ সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় ৩ জন নি হ ত সিলেটে ছাত্রলীগ নেতা রিমন-আতিক গ্রে ফ তা র কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনুশীলনেও বল হারাতেন না মেসি ৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চলছে ধরপাকড় মুসলিমদের ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে তোলা হবে অভিজিৎকে প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম
অনুশীলনেও বল হারাতেন না মেসি

অনুশীলনেও বল হারাতেন না মেসি

ফুটবলে প্রতিভার অভাব নেই। কেউ গতি দিয়ে, কেউ ড্রিবলিংয়ে, আবার কেউ গোল করার দক্ষতায় আলাদা হয়ে ওঠেন। কিন্তু লিওনেল মেসিকে অন্যদের চেয়ে আলাদা করেছে তার ধারাবাহিকতা— এমনটাই মনে করেন স্প্যানিশ মিডফিল্ডার অন্দের এরেরা। প্যারিস সেন্ট-জার্মেইয়ে (পিএসজি) আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা থেকে তার উপলব্ধি, মেসির মতো ফুটবলার আর দেখা যাবে না।
ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দের সঙ্গে এক আলোচনায় মেসির শ্রেষ্ঠত্বের ব্যাখ্যা দিতে গিয়ে এরেরা তুলে ধরেছেন তার অনুশীলনের একটি বিশেষ দিক। শুধু ম্যাচের ৯০ মিনিট নয়, প্রতিদিনের অনুশীলনেও মেসি ছিলেন প্রায় নিখুঁত। এরেরার দাবি, বলের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে আর্জেন্টাইন তারকার দক্ষতা ছিল অবিশ্বাস্য। ‘রন্ডো’ নামে পরিচিত বল দখলে রাখার অনুশীলনের কথা উল্লেখ করে এরেরা জানান, মেসিকে সেখানে বল হারাতে দেখেননি তিনি।
তার ভাষায়, প্রতিটি অনুশীলন সেশনেই মেসির পারফরম্যান্স ছিল একই রকম। আর এই নিয়মিত ভালো করার ক্ষমতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এরেরা বলেন, ‘মেসি এমন একজন, যাকে আমরা আর কখনো দেখতে পাব না।
আমি শুধু ম্যাচের কথা বলছি না, প্রতিটি অনুশীলনের কথাও বলছি। অনুশীলনে তিনি কতবার বল হারিয়েছেন, তা গুনে বলতে পারি— শূন্য! রন্ডোতেও তিনি কখনো বল হারাতেন না।’
মেসির পাশাপাশি পিএসজিতে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে ও আঞ্জেল ডি মারিয়ার মতো তারকাদের সঙ্গে খেলেছেন এরেরা। এমন একটি ড্রেসিংরুমে সময় কাটানোকে বিশেষ অভিজ্ঞতা হিসেবেই দেখেন তিনি। আলোচনায় ফার্দিনান্দ তিনজন তারকার কথা বললে হাসতে হাসতে দি মারিয়ার নামও মনে করিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com