রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু আদালতের নির্দেশে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, দিতে হলো মুচলেকা গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত সিলেটে পূজার নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশের ৯০টি মোবাইল টিম প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার সিলেটে ৪ মেশিন অকার্যকর, জরিমানা সাড়ে ৩ লাখ সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় ৩ জন নি হ ত সিলেটে ছাত্রলীগ নেতা রিমন-আতিক গ্রে ফ তা র কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনুশীলনেও বল হারাতেন না মেসি ৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চলছে ধরপাকড় মুসলিমদের ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে তোলা হবে অভিজিৎকে প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম
উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় এ সংঘর্ষ হয়। এতে ১৯ জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনের পঞ্চম দিনে শনিবার সকালে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ১০টার দিকে উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কয়েকটি স্থানে জড়ো হতে শুরু করেন। পরে তারা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট এবং জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে সমবেত হন।
পরবর্তী সময়ে বেলা ১১টার দিকে শ্রমিকরা রাজলক্ষ্মী-সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হন। সেখান থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশের বাধার মুখে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
আরও পড়ুন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন। সব মিলিয়ে আহতের সংখ্যা অন্তত ৫০ বলে জানা গেছে।
শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তরা এলাকার আজমপুর, রাজলক্ষ্মী ও বিএনএস সেন্টার এলাকায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও জলকামানও প্রস্তুত রাখা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com